নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করে নির্বাচনে যাওয়া ভুল হবে : মুশতাক খান

জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনৈতিক-অর্থনৈতিক কর্মসূচি’ শীর্ষক বক্তৃতায় যুক্তরাজ্যের সোয়াস বিশ্ববদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান বলেছেন জাতির সামনে এখন সুযোগ এসেছে। যে ঐক্য তৈরি হয়েছে, তা ধরে রেখেই সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্ত তৈরি করতে হবে। তিনি বলেন, হাসিনা সরকারের পতনের পর দেশের পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত বা ক্ষমতার বিন্যাস ভাঙার কাজ শুরু হয়েছে। কিন্তু এই কাজ ধীরগতিতে এগোচ্ছে। মুশতাক খান সতর্কবার্তা দেন-যে অলিগার্কি বা গোষ্ঠীশাসন শেখ হাসিনার শাসনামলে গড়ে উঠেছিল, তার বদলে আবার কোনো গোষ্ঠীশাসন যে গড়ে উঠবে না, তার নিশ্চয়তা নেই। নতুন গোষ্ঠীশাসন যেন গড়ে না ওঠে, সে জন্য পাল্টা ক্ষমতার ভিত তৈরি করতে হবে।

মুশতাক খানের মতে-পুরোনো বন্দোবস্ত ভাঙতে কেবল আইন করলে হবে না, সে জন্য ক্ষমতার বিন্যাস ভাঙতে হবে। যে গোষ্ঠীশাসন গড়ে উঠেছিল, তা ভেঙে প্রতিযোগিতামূলক ধনতন্ত্র গড়ে তুলতে হবে। পুঁজিবাদের মধ্যে স্বৈরতন্ত্র গড়ে ওঠার সম্ভাবনা থাকে; সে জন্য এ বিষয়ে রাজনৈতিক সচেতনতা ও সতর্কতা জরুরি। তিনি বলেন, ‘আমরা প্রতিযোগিতামূলক ধনতন্ত্র চাই। যে ধনতন্ত্রের চালিকাশক্তি হবে মাঝারি শিল্প খাত, অর্থাৎ মাঝারি শিল্প খাতে বিপুল পরিমাণ ঋণ দিতে হবে, যাতে তারা কর্মসংস্থান তৈরি করতে পারে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, পুরোনো গোষ্ঠীশাসন বজায় রেখে আমরা প্রতিযোগিতামূলক ধনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না।’

মুশতাক খান এই মুহূর্তে করণীয় হিসেবে চারটি কাজ চিহ্নিত করেন। সেগুলো হলো নির্বাচনের আগে অবশ্যই ক্ষমতা কাঠামোর পরিবর্তন; পুরোনো ক্ষমতাকাঠামো ভাঙতে যাঁরা টাকা পাচার করেছেন, তাঁদের সম্পদ বিক্রি করে সেই অর্থ পুনরুদ্ধার ও বিদেশ থেকে টাকা ফেরত আনার ব্যবস্থা করা; বিদেশি কোম্পানির সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো নিয়ে পুনরালোচনা এবং ভারত প্রশ্নে নিজেদের অবস্থান পুনর্নির্ধারণ। নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ প্রসঙ্গে মুশতাক খানের অন্যতম পরামর্শ হলো উঠতি ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং এর মধ্য দিয়ে ব্যাপক হারে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন