নতুন কিছু সেক্টর তৈরি করতে হবে , যেখানে হাজার হাজার নতুন ব্যবসায়িক লোক আসতে পারবে । এই ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানই পরিবর্তনের ভিত হবে ।

“ নতুন কিছু সেক্টর তৈরি করতে হবে, যেখানে হাজার হাজার নতুন ব্যবসায়িক লোক আসতে পারবে। এই ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানই পরিবর্তনের ভিত হবে “।

মুশতাক খান – অর্থনীতির অধ্যাপক , ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস)

অনেকে মনে করেন, রাজনৈতিক বন্দোবস্ত হলো একটা চুক্তি – সদিচ্ছা থাকলেই বা তিন-চারটা দল মিলে একটা চুক্তিতে এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ক্ষমতা আপনার থেকে দশ গুণ বেশি হলে, চুক্তি করে ঘর থেকে বের হয়েই আমি তা ভেঙে দেব। আমি আমার ক্ষমতা অনুযায়ী আপনার কাছ থেকে আমার যা দরকার তা নিয়ে নেব। রাজনৈতিক বন্দোবস্ত অত্যন্ত বাস্তববাদী একটা ব্যাপার।

আওয়ামী লীগের যে কেন্দ্রীভূত ক্ষমতা ছিল তা ভেঙে গেছে, কারণ নতুন একটা শক্তি রাস্তায় এসে গেছে। এখন এই চুরমার থেকে কী বেরিয়ে আসবে? আমরা যদি কিছই না করি এবং রাস্তার শক্তি যদি ছয় মাস পরে বাড়ি ফিরে যায়, তাহলে আগের শক্তি ফিরে আসবে। হয়তো একদম আগের অবস্থায় আমরা ফিরব না, কিন্তু কাছাকাছি জায়গায় যাব।

এ ধরনের অভ্যূত্থানের মাধ্যমে স্থায়ীভাবে ক্ষমতার বিন্যাস বদলায় না। ক্ষমতার বিন্যাস বদলায় তখন, যখন এমন কিছু নতুন সংস্থা বা সংগঠন তৈরি হবে, যারা নতুন নিয়মগুলো কার্যকর করবে। এখানে চুক্তি বা সমঝোতার জন্য সময় নষ্ট করার দরকার নেই।

… আমি একটা সুন্দর সংবিধান লিখলাম। কিন্তু আমার সাংগঠনিক শক্তি নেই এটাকে কার্যকর করার। কিছু করার আগে আপনাকে এদিকে নজর দিতে হবে। নাগরিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন-এসব সংগঠন যদি নিয়মের ব্যত্যয় করে, তাহলে একই রকম সংগঠন সেগুলোকে সংযত করতে পারবে কি না। সেটি নিশ্চিত করতে না পারলে কিন্তু আইনের কোনো মূল্য নেই ।

… আমাদের এ রকম নতুন কিছু সেক্টর তৈরি করতে হবে, যেখানে হাজার হাজার নতুন ব্যবসায়িক লোক আসতে পারবে। এই ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানই পরিবর্তনের ভিত হবে। এই সংস্কারের সময়টাতে আমরা এমন কিছু অর্থনৈতিক নিয়মকানুন আনব, উঠতি ব্যবসায়িক শ্রেণি যেটাকে সমর্থন ও কার্যকর করবে। …আমাদের দেশে কয়েকটি গ্রুপ বাজারে প্রতিযোগিতা করছে, কিন্তু একটা বড় গ্রুপ সবকিছু নিয়ন্ত্রণ করছে। এখানে ছোট গ্রুপগুলোর প্রতিবাদ করার শক্তি থাকতে হবে। তাই আমাদের সংস্কার এমনভাবে করতে হবে, যেখানে নতুন আইন কার্যকর করার প্রতিষ্ঠানও গড়ে উঠবে। তাই নতুন ধরনের ব্যবসা, রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনও তৈরি করতে হবে। যে সংগঠনগুলো নতুন নিয়ম বাস্তবায়ন করবে। এই দুটো জিনিস একসঙ্গে করতে হবে। শুধু নিয়ম বদলালেই হবে না ।

… ক্ষমতার যে উৎস, তা অসংগঠিত হতে পারে। কিন্তু তাঁরা রাস্তায় আছেন, একটি সত্যিকার শক্তি। এর ভিত্তিতে স্বল্পমেয়াদি কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কার এখনই সম্ভব। দু-একটা উদাহরণ দিই। এখনই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব পরিবর্তন করা সম্ভব। এটা না করতে পারলে আপনি আটকে যাবেন। দ্বিতীয়ত, যেসব লোক টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছেন … তাঁদের সব সম্পদ জব্দ করতে হবে এবং আন্তর্জাতিক আইন ব্যবহার করতে হবে। আমি দুর্নীতিবিরোধী কাজে জড়িত, আমি জানি অনেক সংস্থা আছে, যাদের সহায়তা চাইলে তারা দৌড়ে চলে আসবে।… বিদ্যুৎ কিংবা অন্যান্য খাতে আমরা যেসব বীভৎস চুক্তি করেছি, ১০ টাকার জিনিসের জন্য আমরা ইতিমধ্যে ১০০ টাকা দিয়ে দিয়েছি, এগুলো প্রকাশ করতে হবে। ব্যাংকিং সেক্টরে ঋণখেলাপি সবচেয়ে বড় ১০টি বিজনেস গ্রুপের উৎপাদনশীল ও লাভজনক বিজনেস ভেঞ্চার বা কোম্পানিগুলো থেকে তাদের খেলাপি ঋণের সমপরিমাণ শেয়ার রাষ্ট্রায়ত্ত করতে হবে।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন