দ্য গার্ডিয়ানের এক্সপ্লেইনার : লস্কর-ই-তাইয়েবা কারা , পাকিস্তান কি তাদের সহায়তা করে ?

জম্মু ও কাশ্মীরে হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলো, বিশেষ করে লস্কর-ই-তাইয়েবাকে সহযোগিতা করে পাকিস্তান—ভারত দীর্ঘদিন ধরে এ অভিযোগ করে আসছে।

লস্কর–ই–তাইয়েবা কী ? লস্কর–ই–তাইয়েবা (এলইটি) একটি দীর্ঘদিনের সশস্ত্র সংগঠন। এটি ১৯৮৬ সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় এবং অনেক দেশ এটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ মনে করে। ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলায় এই সংগঠনকে দায়ী করেছিল নয়াদিল্লি। হামলায় ১৬৬ জন নিহত হন, যাঁদের মধ্যে বিদেশি নাগরিকও ছিলেন। মারকাজ দাওয়াত–উল ইরশাদ নামক প্রচার ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রের সামরিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এলইটি। তৎকালীন পাকিস্তানি শাসক জিয়াউল হকের ‘ইসলামীকরণ’ নীতির অংশ হিসেবে গড়ে তোলা হয় লস্কর–ই–তাইয়েবা। লক্ষ্য ছিল, পাকিস্তানকে একটি বৈশ্বিক ইসলামি রাজনীতির কেন্দ্রে পরিণত করা। লস্কর–ই–তাইয়েবা একটি বিশ্বব্যাপী ইসলামি খিলাফতের দর্শন প্রচার করে, যেখানে ‘হারানো’ ইসলামি ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচার ও সশস্ত্র সংগ্রাম—দুই প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতে, ১৯৯৩ সাল থেকে এলইটি বহু হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ২০০৬ সালের মুম্বাইয়ে লোকাল ট্রেনে বিস্ফোরণ ও ২০০১ সালে ভারতের সংসদে হামলা। এলইটির প্রধান হাফিজ মুহাম্মদ সাঈদ ২০১৯ সালে গ্রেপ্তার হন। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে পাকিস্তানে ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। সংগঠনটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের সংগ্রাম শুধু কাশ্মীরে সীমাবদ্ধ নয়। তাদের লক্ষ্য ভারতের ভাঙন পর্যন্ত বিস্তৃত। মুম্বাই হামলার সময় একটি ইহুদি সেন্টারে হামলার মাধ্যমে এলইটির জোরালো ইহুদিবিদ্বেষও প্রকাশ পেয়েছে।

জইশ–ই–মুহাম্মদ কী ? মাওলানা মাসুদ আজহার ১৯৯৯ সালে ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জইশ–ই–মুহাম্মদ (জেইএম) নামের সংগঠন প্রতিষ্ঠা করেন। পাকিস্তান সংগঠনটিকে ২০০২ সালে নিষিদ্ধ করে, কারণ এটি এলইটির সঙ্গে ২০০১ সালে ভারতের সংসদে হামলার জন্য অভিযুক্ত ছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কথা অনুযায়ী, আল–কায়েদা ও তালেবানের সঙ্গে এ সংগঠনের সংশ্লিষ্টতা ছিল।

পাকিস্তান কি লস্কর–ই–তাইয়েবা ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো সমর্থন করে ? এলইটি ও অন্যান্য ইসলামপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পাকিস্তানের, বিশেষ করে দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স)–এর সম্পর্ক জটিল ও অনেকাংশে অস্পষ্ট। আগে ইসলামাবাদ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর ও আফগানিস্তানে প্রক্সি যোদ্ধা হিসেবে সশস্ত্র ইসলামপন্থী সংগঠনগুলোকে সমর্থন করেছে, কিন্তু বর্তমানে এ সম্পর্ক অনেকটাই অস্পষ্ট হয়ে পড়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আশি ও নব্বইয়ের দশকে পাকিস্তান এমন সশস্ত্র সংগঠনগুলোকে সমর্থন দেওয়াকে কৌশলগত সফলতা মনে করত, বিশেষ করে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনীকে হটানোর পটভূমিতে।

২০১২ সালে ‘কার্নেগি এনডাউমেন্ট ফর পিস’–এ এক প্রবন্ধে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অ্যাশলি টেলিস লেখেন, ‘শুরু থেকেই এলইটি পাকিস্তানের আস্থায় ছিল, কারণ আফগানিস্তানে যুদ্ধ ও ভারতের বিরুদ্ধে সংগ্রাম—দুটিই পাকিস্তান সেনাবাহিনীর কৌশলগত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তানের সেনাবাহিনীর লক্ষ্য, পশ্চিমে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখা ও পূর্বে ভারতকে চাপে রাখা। দুই দশকের বেশি সময় এলইটির সঙ্গে আইএস গোপনে হলেও দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে এবং প্রয়োজন অনুযায়ী অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণ দিয়েছে।’ যদিও পাকিস্তান ভারতের দাবিকে দৃঢ়ভাবে অস্বীকার করে, তথাপি এলইটির সঙ্গে যুক্ত সংগঠনগুলোর প্রতি তার সহনশীলতা, যেমন জামাত–উদ–দাওয়া এর মাধ্যমে এলইটির দাতব্য সংগঠন হিসেবে আবারও আত্মপ্রকাশ, পাকিস্তানের প্রতিশ্রুতি ও অস্বীকৃতিকে সন্দেহের মধ্যে ফেলে।

বর্তমান পরিস্থিতি : লস্কর–ই–তাইয়েবা ও জইশ–ই–মুহাম্মদ, দুই সংগঠনের প্রতি পাকিস্তানের আনুষ্ঠানিক সমর্থনের মাত্রা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন, সাম্প্রতিক অস্থিরতা দেশটির সেনাবাহিনী ও আইএসআইয়ের কিছু সদস্যকে হয়তো এমন সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত করেছে। যেমনটা আগে রাজনৈতিক অস্থিরতার সময় রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো হুমকি অনুভব করলে দেখা গেছে। তবে ‘সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি’র স্টিফেন ট্যাঙ্কেল আরও জটিল ও দীর্ঘমেয়াদি এক প্রবণতার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, ‘পাকিস্তানের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখেন, এমন পর্যবেক্ষকেরা স্বীকার করেছেন, লস্কর–ই–তাইয়েবা শুধু পাকিস্তানের ভেতর হামলা চালানো থেকে বিরত থাকে, তা–ই নয়। তারা এমন গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও কাজ করে, যারা রাষ্ট্রটির বিরুদ্ধে অবস্থান নেয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

What Makes Modern Online Casinos So Popular

What Makes Modern Online Casinos So Popular Online casino sites have become one of the most vibrant corners of the digital home entertainment globe. Their...

Spotify Review 2026

Spotify is still the streaming service most people start with, and in 2026 it remains one of the most complete. The catalogue covers well...

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন