ঢাকার অর্থনীতিতে ভারতের প্রভাব এখনও অটল

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপড়েন এবং পারস্পরিক বাগ্‌যুদ্ধে জর্জরিত। তবে অর্থনৈতিক পরিসংখ্যান বলছে, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল রয়েছে।

ভূ-অর্থনৈতিক প্রভাব বলতে বোঝায় এমন অর্থনৈতিক প্রভাব যা শুধু বাজার বা বাণিজ্য সীমাবদ্ধ নয়, বরং কৌশলগত নির্ভরশীলতাও তৈরি করে। বাংলাদেশে ভারতের এই প্রভাব প্রধানত তিনটি কারণে দৃঢ়, সীমান্তঘেরা অবস্থান, খাদ্য ও জ্বালানি আমদানি, এবং তৈরি পোশাক শিল্পের কাঁচামালের ওপর নির্ভরতা। বিশেষ করে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে এই প্রভাব আরও দৃঢ় হয়েছে।

শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ভিসা সীমিত করা হয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপিত হলেও, সাম্প্রতিক তথ্য অনুসারে এই টানাপড়েন বাণিজ্যে বড় প্রভাব ফেলেনি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত বাংলাদেশে ১ হাজার ১৪৯ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। ২০২৩-২৪ অর্থবছরে এ পরিমাণ ছিল ১ হাজার ১০৭ কোটি ডলার। অর্থাৎ রফতানি ৩.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ উল্লেখ করেছেন, রাজনৈতিক উত্তেজনার কারণে কিছু স্থলবন্দর দিয়ে ট্রাক আমদানি কমেছে। আগের মতো প্রতিদিন ৩০০-৪০০ ট্রাকের পরিবর্তে এখন ১৫০ ট্রাক আসে। তবে অত্যাবশ্যকীয় পণ্যে বাণিজ্য অব্যাহত থাকায় মোট রফতানি প্রবৃদ্ধি নেতিবাচক হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে বাণিজ্য গতিশীল হবে।

খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে অভ্যন্তরীণ সংকট তৈরি হলে ভারতের আমদানির গুরুত্ব বেড়ে যায়। সম্প্রতি পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার ভারতের মাধ্যমে আমদানির অনুমতি দেয়। হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাকের মাধ্যমে পেঁয়াজ দেশে প্রবেশ করলে পাইকারি বাজারে দাম কিছুটা কমে যায়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে পেঁয়াজ ও রসুন আমদানির পরিমাণ ২০৭ কোটি ডলার থেকে বেড়ে ২১১ কোটি ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের মধ্যে ১.৭৮ শতাংশ বৃদ্ধি হয়েছে।

চালের ক্ষেত্রে পরিস্থিতি আরও স্পষ্ট। ২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে ১৬ কোটি ডলারের চাল এসেছে, কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ কোটি ডলার, প্রায় ২,১৭৪.১৬ শতাংশ বৃদ্ধি। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, রাজনৈতিক টানাপড়েন সত্ত্বেও ভারত থেকে আমদানির ধারা অক্ষুণ্ণ। এর কারণ হলো দুই দেশের ভৌগোলিক নিকটতা, সাংস্কৃতিক মিল এবং বাজারের আন্তঃনির্ভরশীলতা।

তুলা ও সুতা আমদানিতে ভারতের প্রভাব আরও দৃঢ়। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে ভারত থেকে তুলা আমদানি ছিল ২,৩৬৯ কোটি ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ২,৮০৩ কোটি ডলার, ১৮.৩৪ শতাংশ বৃদ্ধি। তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতা আমদানিও প্রধানত ভারত থেকে আসে। স্থলবন্দর দিয়ে আমদানি সাময়িকভাবে কমলেও সমুদ্রপথে আমদানির ধারাবাহিকতা বজায় রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতেও ভারতের ভূ-অর্থনৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দৈনিক গড়ে ১,৭৮০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করছে, যা দেশের মোট চাহিদার ১৫ শতাংশের বেশি। সীমান্তবর্তী পাইপলাইনের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি তেলও আসে। বিদ্যুৎ খাত বিশেষজ্ঞরা বলছেন, দেশ স্বাধীনভাবে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হলেও পর্যাপ্ত জ্বালানির অভাবে ভারতের ওপর নির্ভরশীলতা রয়ে গেছে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মন্তব্য করেছেন, বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতীয় সীমান্তে তিনদিকে ঘেরা হওয়ায় ভারতের প্রভাবকে অস্বীকার করা সম্ভব নয়। তিনি বলেন, বাণিজ্য মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভরশীল, তাই প্রয়োজন থাকলে তা অব্যাহত থাকবে। তবে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের পরিবর্তন ছাড়া এই প্রভাব কমানো সহজ নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন