ডিএনএ ও হ্যাক করা , সম্ভব হবে অদূর ভবিষ্যতে

আধুনিক বিজ্ঞান আমাদের জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়েছে। তার মধ্যে এক গুরুত্বপূর্ণ উদ্ভাবন হলো “নেক্সট-জেনারেশন ডিএনএ সিকোয়েন্সিং” (Next-Generation DNA Sequencing বা NGS)। এই প্রযুক্তি দ্রুত এবং কম খরচে মানুষের জিনগত তথ্য বিশ্লেষণ করতে সাহায্য করে, যা অসংখ্য রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। কিন্তু এই আশাব্যঞ্জক প্রযুক্তির মাঝেই লুকিয়ে রয়েছে এক ভয়ংকর হুমকি, ডিএনএ হ্যাকিং।

সম্প্রতি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ-এর এক গবেষণায় উঠে আসা এমন এক তথ্য নড়েচড়ে বসিয়েছে সাইবার নিরাপত্তা ও জেনেটিক গবেষণা সমাজকে। গবেষকরা বলেন NGS পদ্ধতির প্রতিটি ধাপ—নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ডেটা সংরক্ষণ—সবখানেই রয়েছে নিরাপত্তার ফাঁকফোকর। এই ফাঁক দিয়ে হ্যাকাররা মানুষের জিনগত তথ্য চুরি, বিকৃত বা প্রয়োগ করতে পারে ভয়ানক উদ্দেশ্যে। গবেষণার ভাষ্যমতে, ডিএনএ হচ্ছে সবচেয়ে ব্যক্তিগত ও অপরিবর্তনীয় তথ্য। একে চুরি করা মানে শুধুই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নয়, বরং হতে পারে একধরনের জৈব-সন্ত্রাসবাদ।

আরো উদ্বেগের বিষয় হলো বর্তমান নিরাপত্তাব্যবস্থা মূলত সাধারণ এনক্রিপশন বা পাসওয়ার্ড নির্ভর, যা ভবিষ্যতের উন্নত হ্যাকিং বা এআই নির্ভর হামলার সামনে তেমন কার্যকর হবে না। গবেষণায় এমন সম্ভাবনার কথাও বলা হয়েছে যেখানে সিন্থেটিক ডিএনএ-তে ম্যালওয়্যার প্রোগ্রাম কোড বসিয়ে কোনো ল্যাবরেটরি কম্পিউটার সিস্টেম হ্যাক করা সম্ভব হতে পারে। এছাড়া তথাকথিত “অ্যানোনিমাইজড” ডিএনএ ডেটা থেকেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় সাইবার-বায়োসিকিউরিটি নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার। এতে সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং বায়োটেক ইন্ডাস্ট্রির যৌথ অংশগ্রহণ জরুরি। শক্তিশালী প্রটোকল, এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং এআই ভিত্তিক সাইবার ডিটেকশন ব্যবস্থার সমন্বয় ছাড়া জেনেটিক তথ্যর সুরক্ষা অসম্ভব।

ডিএনএ শুধু বৈজ্ঞানিক উপাদান নয়, একজন মানুষের অস্তিত্বের মৌলিক সত্তা। আর তাই একে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ ও নৈতিকতা রক্ষা করা। বিজ্ঞান যতই অগ্রসর হোক, নিরাপত্তাহীন প্রযুক্তি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে পরিণত হতে পারে, সেই হুমকির নাম এখন ডিএনএ হ্যাকিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন