গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তির সময় কয়েক দফায় ব্যাপক শোডাউন করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।গোষ্ঠীটির শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আল-নুনু আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইসরাইলি জিম্মিদের হস্তান্তরের দৃশ্য হামাসের শক্তি এবং নিয়ন্ত্রণের প্রমাণ। তিনি জানান, জিম্মিদের মুক্তি দিতে এই শোডাউন ইসরাইলকে বার্তা দিচ্ছে যে হামাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং গাজার শাসন পরিচালনা করতে হামাস প্রতিজ্ঞাবদ্ধ।
ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে উল্লাস করেছে সাধারণ মানুষ, তারা এটিকে বিজয় বলে চিহ্নিত করেছে। আল-নুনু বলেন, এই ধরনের উদযাপন হামাসের নেতৃবৃন্দের প্রতি সমর্থন প্রদর্শন করছে, এবং এটি ইসরাইলকে সতর্ক করবে, যাতে তারা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুতি নিতে না পারে। একই সাক্ষাৎকারে আল-নুনু দাবি করেছেন, হামাস গাজা উপত্যকায় শাসন পরিচালনা করতে চলেছে, এবং তিনি অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার ফাতাই পার্টি হামাসের সাথে কোন ধরনের ক্ষমতা ভাগাভাগির চুক্তি করতে অস্বীকার করেছে, যেখানে উভয় দল একযোগে গাজার পরবর্তী শাসন পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করতে পারে।


