চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদের হার কমানো ও পরিশোধের সময়সীমা বাড়ানোর কথা বলেছেন।
চীনের রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের সরকারের সঙ্গে আলোচনা করে জানাবেন ।
অর্থ উপদেষ্টা বলেন, ‘চীনের রাষ্ট্রদূতকে বলা হয়েছে প্রকল্পের কাজের জন্য নতুন সরকার তাদের সমর্থন দেবে। আগে অনেক প্রকল্পে অপচয় হয়েছে, তা যেন না হয়। আর আগে অযাচিতভাবে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা এমন কোনও প্রকল্প আর নেবো না।’


