চাঁদের বুড়ি থেকে ড্রিমটাইম, লোককথায় মহাবিশ্বের গল্প

যখন মানুষ রাতের আকাশের দিকে তাকায়, তার চোখে শুধু তারা নয়, গল্পও জ্বলে ওঠে। বিজ্ঞানের অনেক আগে থেকেই মানুষ আকাশ, তারার আলো ও অন্ধকার দিয়ে তৈরি করেছে নিজস্ব কল্পনার মহাবিশ্ব। এই ব্যাখ্যাগুলো শুধুই মজা বা রূপকথা নয় এগুলো ছিল সমাজের বিশ্বাস, চিন্তা ও মানসিক কাঠামোর প্রতিফলন। এই ব্যাখ্যাই হলো ফোকলোরিক কসমোলজি—যা বিজ্ঞানভিত্তিক নয়, বরং প্রতীক, মিথ ও লোকজ বোধের উপর দাঁড়িয়ে থাকা এক কল্পনাময় বিশ্বদর্শন।

বর্তমান যুগে আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, নক্ষত্র হলো গ্যাসের বিশাল বল, আর মহাবিশ্ব বহুগুণ বড় ও বিস্তৃত।কিন্তু একসময় মানুষ এসব জানত না। তখন তারা আকাশকে ভাবত দেবতা, আদি আত্মা, বা পূর্বপুরুষদের আবাস হিসেবে। তারা বিশ্বাস করত, আকাশ একটি জীবন্ত সত্তা, যেখানে মানুষের জন্ম-মৃত্যুর পথ লুকিয়ে আছে। এইসব ভাবনা সমাজের চাহিদা ও কল্পনার উপযোগে গড়ে উঠেছে। যে সমাজ ভয় দেখিয়ে শৃঙ্খলা রক্ষা করতে চেয়েছে, সেখানে আকাশ ঈশ্বরের বিচারস্থল হয়েছে; যেখানে প্রেম ও মাতৃত্ব বড় ছিল, সেখানে আকাশ হয়েছে করুণাময়ী মায়ের প্রতীক।

বাংলা লোককথায় চাঁদে একজন বুড়ির বসবাস, যিনি ধান ভাঙেন। শিশুদের শোনানো হলেও, এই গল্পের ভেতরে রয়েছে সমাজ-ভাবনার সূক্ষ্ম প্রতিফলন। ধান ভাঙা এক নারীর চিত্র আসলে কৃষিভিত্তিক সমাজের চাঁদের প্রতি নির্ভরতার প্রতীক, কৃষি ঋতুর হিসাব চাঁদ দিয়ে করা হতো। একইসাথে চাঁদকে নারীত্ব, মাতৃত্ব এবং পুনর্জন্মের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই চাঁদের বুড়ি যেন আমাদের শস্য, মৃত্যু ও আলো ফেরার প্রতীক হয়ে দাঁড়ায় যার ছায়া পড়ে সংস্কৃতির গভীরে।

সাঁওতাল, গোঁদ বা মুন্ডা জাতিগোষ্ঠীর গল্পে আকাশ একটি তরল বা সজীব সত্তা, যেখানে পূর্বপুরুষেরা বাস করেন। তারা বিশ্বাস করে, আকাশে কিছু একদা উড়ে এসেছিল এবং মানুষ সৃষ্টি হয়েছিল সেই ঐশ্বরিক আগমন থেকে। অস্ট্রেলীয় অ্যাবরিজিনদের “ড্রিমটাইম” ধারণা অনুযায়ী, আকাশ কেবল স্থান নয়, বরং সময় ও আত্মার স্মৃতি। ড্রিমটাইম হলো এক মহাকাশিক স্মৃতির অবস্থা, যেখানে দেবপ্রাণীরা এই পৃথিবী সৃষ্টি করেছে। তারা বিশ্বাস করে, আকাশের তারা আসলে পূর্বপুরুষদের আত্মার আলোকছবি। এমন সমাজে, মহাকাশ মানে শুধু মহাবিশ্ব নয়, বরং সামাজিক উত্তরাধিকার, নৈতিক চেতনা এবং আধ্যাত্মিক উপস্থিতি।

অনেক আফ্রিকান সমাজে প্রচলিত আছে একসময় আকাশ এবং ঈশ্বরেরা পৃথিবীর খুব কাছে ছিল। কিন্তু মানুষের অহংকার বা লোভের কারণে ঈশ্বর দূরে চলে যান, আকাশ উঠে যায় ওপরে। এই ব্যাখ্যা বাস্তব জ্ঞান নয়, কিন্তু এক গভীর সামাজিক শিক্ষা আত্মসংযম না থাকলে, ঈশ্বর ও নৈতিকতা মানুষের নাগালের বাইরে চলে যায়। এমন কসমোলজিগুলো মানুষকে নিজ আচরণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করত, এইভাবে লোককথা হয়ে উঠত সমাজগঠনের এক অন্তর রূপরেখা।

উত্তর ইউরোপের নর্স মিথে মহাবিশ্ব গঠনের পেছনে ছিলো এক গা ছমছমে গল্প, দৈত্য ইমিরকে হত্যা করে দেবতারা তার খুলি দিয়ে আকাশ, রক্ত দিয়ে সমুদ্র, আর হাড় দিয়ে পাহাড় বানায়। এখানে ঈশ্বররা দয়ালু স্রষ্টা নয়, বরং যোদ্ধা, তাদের কাজ ধ্বংস করে নতুন সৃষ্টি আনা। সমাজে এর প্রভাব ছিল ব্যাপক, জীবনকে যুদ্ধ, সংগ্রাম ও সাহসের পরীক্ষা হিসেবে দেখা হতো।

চীনের প্রাচীন ফোকলোরে আকাশ এক ধরনের দ্য গ্রেট স্কাই ব্যুরোক্রেসি! সেখানে সূর্য, চাঁদ, তারা সবাই দায়িত্বশীল। মায়া সভ্যতা আকাশকে তিন স্তরে ভাগ করেছিল, উপরের আকাশ (ঈশ্বরদের), মধ্য পৃথিবী (মানুষদের), নিচের জগত (মৃত্যুর পর)। ইনকা সভ্যতায় চাঁদ ছিল নারীত্বের ঈশ্বরী, সূর্য ছিল রাজশক্তির উৎস। এইসব ফোকলোরিক কসমোলজি শুধু মহাবিশ্ব নয়, রাজনীতি, পরিবার ও জীবনের কাঠামোকেও গড়ে দিত।

আজ আমরা বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করতে পারি। তবুও কেন আমরা প্রেমের কবিতায় ‘তারা’ দিই, কেন সিনেমায় মহাশূন্যে ‘ঈশ্বরের সিগন্যাল’ খুঁজি, কিংবা মৃত্যুর পরে আত্মার ‘আকাশে ওঠা’ বিশ্বাস করি? কারণ ফোকলোর কখনো মরে না। সমাজ বদলায়, কিন্তু মানুষের অন্তর্জগৎ, ভয়, বিস্ময় ও আত্মসন্ধান ঠিক আগের মতোই থাকে। তাই চাঁদের বুড়ি, ড্রিমটাইম বা ইমিরের গল্প সবই ফিরে আসে নতুন রূপে, সাহিত্যে, চিত্রকলায়, এমনকি বিজ্ঞানের কল্পনায়ও।

ফোকলোরিক কসমোলজি আমাদের শেখায়, আকাশ মানে শুধু নীল আচ্ছাদন নয়, এটি মানুষের ভেতরের কল্পনা, স্মৃতি, আত্মা ও সমাজের প্রতিচ্ছবি। আমরা আকাশের দিকে তাকিয়ে যেমন ভাবি, আমাদের সমাজও অনেকটা তেমনই আলো ও অন্ধকারে মেশা, প্রশ্নে ও গল্পে গড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন