গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন ?

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, সংবিধান প্রসঙ্গ’ সংলাপে সংবিধান পুনর্লিখন নাকি সংশোধন হবে, সেটি নিয়ে মত দিয়েছেন বিশিষ্টজনেরা ।

“নতুন বাংলাদেশে আমাদের ওই জায়গায় পৌঁছাতে হবে, যেখানে আমাদের আগের যে রাজনৈতিক দর্শন রয়েছে, সেগুলোকে কীভাবে পুনর্গঠন করব। এই পুনর্গঠনের ভিত্তির ওপরেই নির্ধারণ হবে, কীভাবে আমরা আমাদের রাষ্ট্রকে নতুন নতুন জায়গা থেকে পুনর্নির্মাণ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্যই আমাদের জনগণের কাছে যেতে হবে। জানতে হবে জনগণের যে বৃহত্তর অংশ আছে, তারা আসলে কী চাচ্ছে।”

“সংবিধান সংশোধন নয়, পরিবর্তন করতে হবে। নতুন সংবিধান লিখলেও তাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে হয় না। বর্তমান সংবিধানে যে মৌলিক মানবাধিকারের কথা রয়েছে, নতুন সংবিধান লিখলে সেগুলোতে খুব বেশি পার্থক্য হবে, তা কিন্তু না।

সংবিধান পুনর্লিখন করতে হলে তা ১৯৭১ এ মানুষের আকাঙ্ক্ষার ধারাবাহিক হতে হবে। ১৯৭২ সালের সংবিধান আদর্শিকভাবে একপক্ষীয় ছিল। সেখানে দলের মূলনীতি ও সংবিধানের মূলনীতি এক ছিল। সেই জায়গা কিন্তু এখন নেই। ওই আদর্শিক জায়গাটা পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের আদর্শিক জায়গার এখনও পরিবর্তন হয়নি। তাদেরও সেই জায়গায় পরিবর্তন আনতে হবে।”
– প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম

“সংবিধান সংশোধন বা পুনর্লিখন প্রসঙ্গে সবার সমান অংশগ্রহণ এবং ভিন্নমতকে আমলে নেওয়া প্রয়োজন। সংবিধান সম্পূর্ণরূপে বাদ দিয়ে নতুন করে লেখা বেশ কঠিন। নতুন বাংলাদেশে নতুন সংবিধানের মৃত্যুদন্ডকে বাদ দেওয়া প্রয়োজন। মতপ্রকাশের স্বাধীনতার সাথে মৌলিক অধিকারের ওপরও জোর দেওয়া প্রয়োজন। সংবিধানের ব্যাখ্যা আসা প্রয়োজন প্রধান বিচারপতির পক্ষ থেকেই। সংবিধানের সংশোধনের জন্য ভিন্ন মত, ধর্মের সবার অংশগ্রহণের প্রয়োজন।”
– আইনজীবী সারা হোসেন

“সংবিধান সংশোধন বা পুনর্লিখন—কোনটি হবে, সেটি আলোচনার মধ্য দিয়ে ঠিক হবে। সরকার সিদ্ধান্ত দেওয়ার অধিকারী নয়। এ বিষয়ে (সংবিধান) সিদ্ধান্ত নিতে হলে ছাত্র-জনতার কাছেই ফিরে যেতে হবে। যেটিই হোক, সেটা আমাদের গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে নিয়ে যাবে। ১৯৭১ ও ২০২৪ সালে জনগণের চাওয়াগুলোর মধ্যে বড় কোনো ব্যবধান নেই। ১৯৭১-এর প্রত্যাশাগুলো পূরণ না হওয়ায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে গণঅ। শুরুর সংবিধান একবারে মুখে ফেলে নতুন কিছু করা যায় না। ২৫০ বছর আগে আমেরিকার সংবিধান প্রণয়ন হয়, এখনও তা বহাল রয়েছে। তবে সময়ের সঙ্গে তার সংশোধন হয়েছে।”
– অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ

“সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই। সংবিধানের ৭ এর খ–তে যা বলা হয়েছে, তা সংশোধন করা সম্ভব নয়। বেসিক স্ট্রাকচারের নামে যা করা হয়েছে, কোনো দল ৩০০ আসন নিয়ে জয়ী হলেও সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের ১১৬ ধারা বহাল রেখে দেশে বিচার বিভাগের স্বচ্ছতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। নতুনভাবে সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবিধানিকভাবে সংখ্যাগুরুর অত্যাচার বন্ধের উপায় খুঁজে বের করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমাতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংখ্যাগত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”

ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ

“একটা দেশের সংবিধান সেই দেশের রাজনৈতিক জীবনবৃত্তান্ত। সার্বভৌমত্ব জনগণের জন্য হওয়া প্রয়োজন ছিল, যার প্রতিফলন দেখা যায়নি। মৌলিক অধিকার, সমতার কথা আছে কিন্তু তা বাস্তবায়নের কথা নেই সংবিধানে। নানা রাজনৈতিক বৈষম্যের কারণে পিছিয়ে পড়া মানুষের কথা তুলে আনতে হবে। সংবিধানের সংশোধনের নামে দলীয়করণ করেছে প্রতিটি সরকার। সকল ক্ষমতা একজনের হাতে থাকলে স্বৈরাচার তৈরি হবেই।”

— ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর

“১৯৭২ এর সংবিধান অনেক বেশী প্রগতিশীল ছিল। এমনভাবে সংবিধানকে পরিবর্তন করা হয়েছে যে এখন আর এটি জনগণের ইচ্ছার প্রতিফলন করে না, একটি ক্ষুদ্র গোষ্ঠীর ইচ্ছার প্রতিফলন দেখতে পাই। সংবিধান পুনর্লিখন করা প্রয়োজন, তবে একদম শূন্য অবস্থান থেকে নয়।“

— ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মনজুর হাসান


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন