দুর্গা পূজাকে কেন্দ্র করে দেশে ‘অস্থিতিশীল পরিবেশ’ তৈরির আশঙ্কা প্রকাশের পাশাপাশি হিন্দু ধর্মালম্বীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মির্জা ফখরুল। ‘ গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে ফিরিয়ে দিতে দেরি হলে অন্য কোনো ব্যবস্থা যেন ঢুকে না পড়ে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। প্রশাসনের সব ইউনিটকে দ্রুত সংস্কার করে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী করতে হবে। এ সরকার সংস্কার চায় এবং আমরাও সংস্কারে বিশ্বাসী। তাই বলে সংস্কারের নামে বেশি সময়ক্ষেপণ করা যাবে না। আমরা বিশ্বাস করি তাদের কথায়, তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।। -বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা আ স ম হান্নার শাহের মৃত্যুবার্ষিকী স্মরণে সমাবেশে ২৭ সেপ্টেম্বর, গাজীপুর । গাজীপুরসহ দেশের পোশাক কারখানা বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন বিএনপি নেতা।


