- দেশে গ্যাসের চাহিদা দৈনিক ৪ হাজার মিলিয়ন ঘনফুট।
- দেশীয় গ্যাস উৎপাদন প্রায় ২ হাজার মিলিয়ন ঘনফুট, আমদানি করা এলএনজি ৭০০-৮০০ মি.ঘ। ঘাটতি প্রতিদিন ১৩০০ মি. ঘ.।
- তীব্র গ্যাস সংকটে শিল্প খাত মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। বাসা-বাড়িতে জ্বলছে না রান্নার চুলা। উদ্বেগ বাড়ছে জ্বালানি নিরাপত্তা নিয়ে।
- আন্তর্জাতিক বাজার থেকে যে দামে এলএনজি কিনতে হয়, দেশে তার চেয়ে কম দামে বিক্রি করায় বিপুল ভর্তুকি দিতে হচ্ছে।
- আগামী ৬-৭ বছরের মধ্যে দেশের মোট ব্যবহৃত গ্যাসের ৭৫%-ই আমদানি করতে হবে। বর্তমানে ২৫% আমদানি হয়।


