‘এটা কোটা সংস্কার আন্দোলন ছিল। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে শেখ হাসিনা নিজের পতন ডেকে এনেছেন। এত কম সময়ে এত নৃশংসভাবে নিহত মুক্তিযুদ্ধের পরে আর হয়নি। এমন অবস্থা করলেন সকল মানুষ এতে শামিল হলেন।‘- আনু মুহাম্মদ
‘২৪-এর ছাত্রজনতার অভ্যুত্থানের কোনো প্রস্তুতি ছিল না। এটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। এটা কোটা সংস্কার আন্দোলন ছিল। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে শেখ হাসিনা নিজের পতন ডেকে এনেছেন। এত কম সময়ে এত নুশংসভাবে নিহত মুক্তিযুদ্ধের পরে আর হয়নি। ইতিহাসেও কম পাওয়া যাবে। এমন অবস্থা করলেন সকল মানুষ এতে শামিল হলেন। একপর্যায়ে বলল শেখ হাসিনার ক্ষমতায় থাকার অধিকার নেই। তার পতন হলো। এরপর কী হবে সেটা বড় ধরনের সমস্যা। এখানে গণতন্ত্র আসলে পাহাড়ে কিন্তু গণতন্ত্র আসবে না। একই রকম সামরিক শাসন থাকবে। পার্বত্য চট্টগ্রাম সমাধান করতে হবে। সমতল ও পাহাড়ের বৈষম্য একটি আলোচনার মধ্যে আসতে হবে সমাধানের জন্য। কয়েকদিন আগেও অশান্তি হয়েছে সেখানে।‘
‘আরেকটি হচ্ছে ধর্মীয় বৈষম্য। অন্য ধর্মীয় যারা আছে তারা কেন নিরাপত্তাহীনবোধ করবে, এর থেকে মুক্তির জায়গা এ সরকারের বড় দায়িত্ব। এখন পর্যন্ত চেষ্টা দেখতে পাচ্ছি না। এখন নারী পুরুষ লিঙ্গিয় বৈষম্য– গণতান্ত্রিক পরিবেশে একজনের পরিচয়, কী পোশাক পরলো, তার ধর্ম জাতিগত বিশ্বাসের কারণে যদি আক্রমণ হয় তাহলে আরেকটা ফ্যাসিবাদের লক্ষ্মণ। এক ফ্যাসিবাদ থেকে অনেকগুলো ফ্যাসিবাদের হাতে পড়ি তাহলে তো হবে না। মেয়েদের ওপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। শ্রেণি, জাতি, লিঙ্গ এবং ধর্মীয় বৈষম্য দূরীকরণে বড় ধরনের আলোচনায় যেতে হবে। এবং সেটার জন্য রূপকল্প আনতে হবে।‘- শনিবার বিকেলে রাজধানীর কাঁটাবন পাঠক সমাবেশে ‘সংকটে গণতন্ত্র: সামরিক শাসনোত্তর বেসামরিক শাসনের সমস্যা’ বইয়ের আলোচনায় অধ্যাপক আনু মুহাম্মদ।


