বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়া হবে । প্রয়োজনে বিশেষ আদালত গঠন করে মামলাগুলো দ্রুত নিষ্পন্ন করা হবে- বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ । ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন , আশু পদক্ষেপ হিসেবে ঋণ খেলাপিরা বহুবছর ধরে যেসব রিশিডিউলিং সুবিধা ও বিশেষ ছাড় পেয়ে আসছিলেন , কেন্দ্রীয় ব্যাংক তা অবিলম্বে বন্ধ করবে । … অর্থ পাচার সংক্রান্ত সরকারি কমিটি গত আড়াই বছর বসেনি , গত বুধবার এর সভা করে পাচারকারীদের তালিকা নিয়ে আলোচনা হয়েছে ।


