ইরানকে ঠেকাতে শেষ আঘাতের হুমকি : নেতানিয়াহুর

রোববার তেলআবিবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন- তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত। এই সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, ‘গত ১৬ মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হেনেছে। আমি নিশ্চিত, প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব।’ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ‘ইরান কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না। হামাস, হিজবুল্লাহ, পশ্চিম তীরের সহিংসতা, সিরিয়ায় অস্থিরতা কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে- আর সেটি ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবিলা করতে হবে।’

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনসহ মার্কিন নেতৃত্বকে সতর্ক করে বলেছে, ইসরায়েল এ বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। তবে ট্রাম্প বর্তমানে তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তি করতে চান, যা ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ ছাড়া, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হলে মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি আরও বাড়বে। গোয়েন্দা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল এখনো ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ ঘটানোর লক্ষ্যে কাজ করছে। এই সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জানান, গাজার ভবিষ্যৎ নিয়ে তিনি ও ট্রাম্প অভিন্ন কৌশল নিয়েছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সব বন্দীকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা “নরকের দ্বার” খুলে দেব।’

সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই ভূখণ্ডের দখল নেওয়ার কথা বলেছেন। এই পরিকল্পনা নিয়ে মার্কো রুবিও বলেন, ‘এটি হয়তো অনেকের জন্য বিস্ময়কর, কিন্তু আগের মতো একই সংঘাতের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যায় না।’ নেতানিয়াহু রোববার বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা ঘোষণা করার আগে এটি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন