ইন্দো – প্যাসিফিক কৌশলের আওতায় বাংলাদেশের সঙ্গে দীপক্ষীয় সম্পর্ক বাড়াতে চায় বাইডেন প্রশাসন ; মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে হাসিনা !

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন গত বৃহস্পতি ও শুক্রবার ওয়াশিংটনে অন্তত সাতটি বৈঠক করেছেন। এর মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মা, আন্ডার সেক্রেটারি জন বাস ও উজরা জায়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্মিথ উইলসন; হোয়াইট হাউজের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড এবং অ্যাসিস্ট্যান্ট ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন। মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে একটি বড় অংশীদার হিসাবে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র এবং সেটির আলোকে দৃঢ় সহযোগিতা গড়তে চায় বাইডেন প্রশাসন।

বাইডেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা, যেমন- বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো উত্থাপন করে। চলমান বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রমে মার্কিন সহায়তার বিষয়েও আলোচনা হয়। মোটাদাগে সহযোগিতার বড় ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গা হচ্ছে শ্রম অধিকার, মানবাধিকার, রোহিঙ্গা, আঞ্চলিক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়। বাংলাদেশকে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি বড় অংশীদার হিসাবে মনে করে- এ বিষয়টিও যুক্তরাষ্ট্র আবার মনে করিয়ে দিয়েছে বলে জানান আরেক কর্মকর্তা।
বাংলা ট্রিবিউন প্রতিবেদন

আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে? ফিরলে কীভাবে, কোন কৌশলে ফিরবে? এসব প্রশ্নের জবাব পেতে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন শেখ হাসিনা। ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বাইডেন প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বৈরিতার বিষয়টি প্রকাশ পেয়েছে সময়ে সময়ে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বাংলাদেশ নিয়ে মার্কিন অবস্থানের হেরফের হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন বাতাবরণ তৈরি হতে পারে। সুযোগ তৈরি হতে পারে আওয়ামী লীগের জন্যও। যদিও বোদ্ধারা মনে করেন, সরকার পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রর নীতি পরিবর্তন খুব একটা হয় না।
মানবজমিন প্রতিবেদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন