ইউরোপে ডানপন্থার উত্থান বিষয়ে আশংকা ছিলই । ইউরোপ জুড়ে ইসলামবিরোধিতা বাড়বে এবং অভিবাসন ও পরিবেশ আন্দোলনের মতো বিষয়গুলো চ্যালেঞ্জের মুখে পড়বে । ফ্রান্সে অতি দক্ষিণপন্থি ল্য পেনের ন্যাশনাল র্যালি, অস্ট্রিয়ায় ফ্রিডম পার্টি অফ অস্ট্রিয়া এবং জার্মানিতে অলটারনেটিভ অফ জার্মানি ভালো ফল করেছে । অতি দক্ষিণপন্থিদের কাছে হেরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সংসদ ভেঙ্গে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন । মাত্র ৬ শতাংশ ভোট পেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু ।
সমাজবাদী ও পরিবেশবাদী দলগুলো জনপ্রিয়তা হারিয়েছে । ২০১৯ সালের নির্বাচনের তুলনায় এ বছর বেড়েছে তরুণ ভোটারদের সংখ্যা । তরুণদের ঝোঁক দেখা গেছে ডানপন্থীদের দিকে । আমি আপনাদের বার্তা পেয়েছি, উদ্বেগ জেনেছি এবং এর প্রতি মনোযোগ দেবো । শান্তি ও ঐক্য ধরে রাখতে ফ্রান্সের প্রয়োজনস্বচ্ছ সংখ্যাগরিষ্ঠতা । ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ


