আফিম যুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্য , চীন ও ভারতের ইতিহাসের সংঘর্ষ

আধুনিক ইতিহাসে আফিম যুদ্ধ (Opium Wars) একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাত যা উনবিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যের বাণিজ্য নীতির ফলে উদ্ভূত হয়। এটি মূলত ব্রিটেন ও চীনের মধ্যে সংঘটিত হলেও কিন্তু ভারতের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসিত ভারত থেকেই আফিম চীনে রপ্তানি করা হতো, যা এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আঠারো ও উনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনের সাথে বাণিজ্যের মাধ্যমে ব্যাপক মুনাফা অর্জন করতে চেয়েছিল। কিন্তু চীনের সাথে বাণিজ্যে ব্রিটেনের বড় ধরনের ঘাটতি দেখা দেয়, কারণ চীন কেবল রূপার বিনিময়ে তাদের পণ্য রপ্তানি করত, বিশেষত চা, সিল্ক ও চীনামাটি। এই অর্থনৈতিক ভারসাম্য পরিবর্তনের জন্য ব্রিটিশরা ভারত থেকে উৎপাদিত আফিম চীনে পাচার করতে শুরু করে।

প্রথম আফিম যুদ্ধ সংঘটিত হয় (১৮৩৯-১৮৪২) সালে। চীনা সরকার বিশেষত সম্রাট দাউগুয়াং, আফিমের ক্ষতিকর প্রভাব অনুধাবন করে এর আমদানি নিষিদ্ধ করার উদ্যোগ নেয়। ১৮৩৯ সালে চীনা কর্মকর্তা লিন জেম্মু ক্যান্টন বন্দরে ব্রিটিশদের আফিম ধ্বংস করে দেন এবং ব্রিটিশ বণিকদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ব্রিটিশরা সামরিক পদক্ষেপ গ্রহণ করে, যা প্রথম আফিম যুদ্ধের সূচনা করে। এই যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধজাহাজ ব্যবহার করে চীনা সামরিক শক্তিকে পরাজিত করে। ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে চীন ব্রিটেনের কাছে পরাজিত হয়। চুক্তি অনুসারে, চীনকে হংকং দ্বীপ ব্রিটেনের কাছে হস্তান্তর করতে হয় এবং পাঁচটি বন্দর বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে হয়।

দ্বিতীয় আফিম যুদ্ধের সময়কাল (১৮৫৬-১৮৬০), প্রথম আফিম যুদ্ধের পর ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা শক্তির (বিশেষত ফ্রান্স) চীনের ওপর বাণিজ্যিক আধিপত্য আরও বিস্তৃত করার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। ১৮৫৬ সালে ব্রিটিশরা “এরো ঘটনা” (Arrow Incident) কে অজুহাত হিসেবে ব্যবহার করে নতুন করে যুদ্ধ শুরু করে, যেখানে ফ্রান্সও তাদের পাশে যুক্ত হয়। এই যুদ্ধে চীন আবারো পরাজিত হয় এবং ১৮৬০ সালের বেইজিং চুক্তির মাধ্যমে আরও অপমানজনক শর্ত মেনে নিতে বাধ্য হয়। এর ফলে ব্রিটিশ ও ফরাসি বাহিনী চীনের রাজধানী দখল করে এবং ঐতিহাসিক সামার প্যালেস ধ্বংস করে। চীনের ওপর আরও নতুন বাণিজ্যিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা চাপানো হয়।

আফিম যুদ্ধের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল ভারত। ব্রিটিশরা ভারতের বিহার, উত্তর প্রদেশ ও বাংলায় ব্যাপকভাবে আফিম উৎপাদন করাত এবং চীনে এটি রপ্তানি করত। ভারতীয় কৃষকদের ওপর জোর করে আফিম চাষ চাপিয়ে দেওয়া হয়, যা স্থানীয় কৃষি অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই নীর্তির মাধ্যমে ব্রিটিশরা ভারতের কৃষি অর্থনীতিকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করেছিল। আফিম যুদ্ধ শুধু চীনের জন্যই নয়, সমগ্র এশিয়ার উপনিবেশবাদী ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের ফলে চীনের সার্বভৌমত্ব হ্রাস পায়। ব্রিটিশদের নেতৃত্বে পশ্চিমা শক্তিরা চীনে আধিপত্য বিস্তার করে এবং “অশুভচুক্তি” (Unequal Treaties) চাপিয়ে দেয়।

ভারতীয় অর্থনীতির ক্ষতি হয় অনেক। আফিম চাষের জন্য খাদ্যশস্য উৎপাদন কমে যায়, যা ধীরে ধীরে দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়ায়। চীনে পশ্চিমা প্রভাব বৃদ্ধি পায়, যুদ্ধের ফলে চীনে পশ্চিমা সংস্কৃতি, খ্রিস্টধর্ম এবং নতুন বাণিজ্যিক চুক্তিগুলোর প্রসার ঘটে। সাথে সাথে ব্রিটিশ সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি পায়। ব্রিটেন পূর্ব এশিয়ায় তাদের বাণিজ্যিক ও সামরিক প্রভাব আরো দৃঢ় করে। আফিম যুদ্ধ ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনা যা চীন, ভারত এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে জটিল সম্পর্ককে প্রতিফলিত করে। এই যুদ্ধ শুধুমাত্র উপনিবেশবাদী শক্তির অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য সংঘটিত হয়েছিল, যার ফলে ভারত ও চীনের জনগণ ভোগান্তির শিকার হয়। আফিম যুদ্ধ কেবল অতীতের ঘটনা নয়, এটি আধুনিক এশিয়ার রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন