আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ অবস্থায় প্রায় ১ হাজার ৩০০ জনকে ভর্তি করা হয় জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, লায়ন্স আই ইনস্টিটিউট, বাংলাদেশ আই হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালে ।
তাদের মধ্যে ৬৩০ জনের অপারেশন হয়েছে, যাদের ৯০ শতাংশের বেশি এক বা দুটো চোখই হারিয়েছেন। অধিকাংশই ছাত্ররা গুলিতে আহত হয়ে ভর্তি হয়েছেন এবং রেটিনার রক্তক্ষরণের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে।
– ডেইলি স্টারের প্রতিবেদন


