অবচেতনের ভাষা নাকি আত্মার স্মৃতি ? Xenoglossy-র রহস্যবৃত্ত

১৯৩১ সালে লন্ডনের প্রখ্যাত মনোবিজ্ঞানী ডঃ রিচার্ড হ্যামন্ড এক বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হন। তার রোগী ২০ বছর বয়সী ইংরেজ মেয়ে রোজমেরি একদিন হঠাৎ ঘোরের মধ্যে প্রবেশ করে এমন একটি ভাষায় কথা বলা শুরু করে যা কেউ চিনতে পারছিল না। পরে জানা যায় ভাষাটি ছিল বহু শতাব্দী ধরে বিলুপ্ত প্রাচীন ফ্লেমিশ ভাষা। রোজমেরি সেই ভাষা শেখা ত দূরের কথা, এমনকি কখনো শোনেওনি। এই ঘটনা থেকেই মনোবিজ্ঞান ও মেটাফিজিক্সে জন্ম নেয় Xenoglossy নামক শব্দটি। Xenoglossy-এর দুটি প্রধান ধরন রয়েছে, Reactive Xenoglossy তে ব্যক্তি কেবল কথোপকথনে প্রতিক্রিয়া জানায়। Responsive Xenoglossy তে ব্যক্তি পুরোপুরি সাবলীলভাবে সেই ভাষাতেই নিজ চিন্তা প্রকাশ করতে পারে।

Xenoglossy নিয়ে দুটি উল্লেখযোগ্য কেস হচ্ছে Bridey Murphy ও Uttara Huddar । যুক্তরাষ্ট্রের গৃহবধূ ভার্জিনিয়া টাই নিজের নাম ভুলে গিয়ে বলতে শুরু করেন, তিনি আয়ারল্যান্ডের একজন নারী ‘ব্রাইডি মারফি’। হিপনোসিসের অধীনে সে ১৮০০ সালের আয়ারল্যান্ডের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইরিশ গ্যালিক ভাষায় অবলীলায় কথা বলেন, যা কখনোই তার জানা ছিল না। পরবর্তীতে তার কিছু বর্ণনার সাথে ইতিহাসের মিলও পাওয়া যায়। ১৯৭০ সালে ভারতের নাগপুরের এক মারাঠি ভাষাভাষী মেয়ে উত্তরা হুড্ডার হঠাৎ ঘোরে চলে গিয়ে পালি ভাষায় কথা বলা শুরু করে। পালি ভাষা ছিল বহু শতাব্দী ধরে ভারত থেকে লুপ্ত বৌদ্ধ ধর্মগ্রন্থের ভাষা। গবেষকরা বিস্মিত হয়ে পড়েন, কারণ উত্তরা এই ভাষার কোনো ছায়াও জীবনে পায়নি এবং এ নিয়ে তার কোনো ধারণাই ছিল না।

কিছু বিজ্ঞানী মনে করেন এটি ‘ক্রিপ্টোমনেসিয়া’ – অর্থাৎ -ব্যক্তি আগে কোনোভাবে ভাষাটির শব্দ বা বাক্য শুনেছিল, কিন্তু তা স্মৃতিতে চেপে যায় এবং একটা সময় পর অবচেতনভাবে ফিরে আসে। তবে অনেক ক্ষেত্রে ভাষার কাঠামো ও সংস্কৃতি জানার গভীরতাকে ক্রিপ্টোমনেসিয়া দিয়ে ব্যাখ্যা করা যায় না। টেম্পোরাল লোব ও ব্রেইনের সাবকনশাস স্তরে এমন কিছু নিউরাল অ্যাক্টিভেশন হয় যা ভাষা কেন্দ্রের অজানা অংশে আলো ফেলে দেয়। তবে একেও তখনো বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়নি।

Xenoglossy-কে অনেক সময় পুনর্জন্ম তত্ত্বের সঙ্গে যুক্ত করা হয়। বিশেষ করে যেসব ক্ষেত্রে ব্যক্তি পূর্বজন্মে ঐ ভাষায় জীবিত ছিলেন বলে দাবি করেন। হিন্দু ও বৌদ্ধ দর্শনে আত্মার স্মৃতি নতুন দেহে বহন করার ধারণা রয়েছে। কিছু মনোবিজ্ঞানী যেমন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ডঃ ইয়ান স্টিভেনসন এ ধরনের বহু কেস ডকুমেন্ট করেন। তিনি “Twenty Cases Suggestive of Reincarnation’ গ্রন্থে একাধিক Xenoglossy-এর ঘটনা তুলে ধরেন। একটি ঘটনায় দেখা যায়, ভারতের মধ্যপ্রদেশে জন্ম নেওয়া স্বর্ণলতা নামে একটি মেয়ে শিশু, যে ৩ বছর বয়স থেকেই বলে বেড়াতে শুরু করে যে সে পূর্বজন্মে অন্য কেউ ছিল। বিস্ময়কর দিক হচ্ছে স্বর্ণলতা তার পূর্বজন্মের বাড়ি, পরিবারের সদস্য, এমনকি সেই এলাকার নির্দিষ্ট জায়গা পর্যন্ত চিহ্নিত করতে পারে।

তার বর্তমান জীবনে সে শুধুমাত্র হিন্দি জানলেও তবু সে কখনো কখনো ছত্তিশগড়ি বা পুরনো বুন্দেলখণ্ডি উপভাষায় কথা বলত, যা তার পরিবারে কেউ জানত না। যদিও এটি পূর্ণাঙ্গ xenoglossy নয়, তবে এটি ভাষাগত স্মৃতির দিকে ইঙ্গিত দেয়। কিছু চ্যানেলিং বিশেষজ্ঞ ও ইউফোলজিস্টরা দাবি করেন, Xenoglossy হচ্ছে ভিনগ্রহী সত্তার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগের প্রমাণ। কিছু ‘গ্রে এলিয়েন’ বা ‘প্লেইডিয়ান’ বার্তা-প্রদানকারী ব্যক্তিরা ট্রান্সে গিয়ে অজানা ভাষায় কথা বলেন, যা পরে ‘নিউ ল্যাঙ্গুয়েজ কোড’ হিসেবে বিবেচিত হয়। গূঢ়তাত্ত্বিকদের মতে, আকাশিক রেকর্ডস হলো এক মহাজাগতিক তথ্যভাণ্ডার, যেখানে সমস্ত আত্মার স্মৃতি ও ভাষা রক্ষিত।ট্রান্স বা মেডিটেটিভ অবস্থায় কেউ যদি সেই স্তরে পৌঁছায়, তবে তার মুখে অজানা ভাষার প্রকাশ ঘটতে পারে।

কিছু ষড়যন্ত্রতত্ত্ববিদ দাবি করেন, Xenoglossy আসলে কোনও গোপন মনস্তাত্ত্বিক প্রোগ্রামিং বা পরীক্ষামূলক প্রযুক্তির ফল।যেমন: Project MK-Ultra বা ব্রেইন হ্যাকিং প্রোগ্রাম। Xenoglossy আজো এক রহস্যঘেরা দিগন্তড়যেখানে ভাষা, স্মৃতি, চেতনা ও আত্মার ধারণা এক বিন্দুতে এসে মিশে যায়। পুনর্জন্মের প্রশ্নে যেমন এটি এক সুস্পষ্ট চ্যালেঞ্জ, তেমনি নিউরোসায়েন্স ও মেটাফিজিক্সকেও পুনর্বিবেচনা করতে বাধ্য করে। প্রশ্ন থেকে যায়, এই অচেনা ভাষাগুলি কার স্মৃতি বহন করে চলেছে? এই কণ্ঠস্বর কি শুধুই অবচেতন মস্তিষ্কের খেলা? নাকি আত্মার অতল থেকে উঠে আসা কোনো পুরনো জীবনের ছায়া?






LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন