অংশগ্রহণ বাড়াবে দেশের সম্ভাবনা কিন্তু নারী আটকে আছে কোথায় !

বাংলাদেশে আরও বেশি সংখ্যক নারী কাজের সুযোগ পেলে পণ্য, সেবা এবং কৃষি খাতে উৎপাদন প্রায় ২৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা বিশ্বব্যাংকের। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া উন্নয়ন হালনাগাদ রিপোর্ট অনুযায়ী, শুধু উৎপাদন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে বাংলাদেশে উৎপাদন ২১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদিও বাংলাদেশের পোশাক শিল্পে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবুও বৃহত্তর উৎপাদন খাতে নারীদের অংশগ্রহণের হার এখনো অনেক কম, এবং নারী-পুরুষের মধ্যে বৈষম্য রয়ে গেছে।

বর্তমানে বাংলাদেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণের হার ৩৭ শতাংশেই স্থির রয়েছে। বিশ্বব্যাংক মনে করছে, নারীদের কর্মসংস্থানে আরও বেশি সুযোগ দেওয়ার জন্য কিছু বাধা অপসারণ করা প্রয়োজন। এসব বাধার মধ্যে রয়েছে-সরবরাহের সীমাবদ্ধতা, নিয়ন্ত্রণমূলক আইন, এবং সামাজিক রীতিনীতির প্রভাব। অর্থনীতিবিদরা মনে করছেন, বাংলাদেশের পোশাক শিল্পে নারীরা শক্তির মূল উৎস হলেও, নারীদের আরও বেশি কাজের সুযোগ প্রদান করতে কিছু সংস্কার প্রয়োজন। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, “নিয়োগকর্তারা প্রায়ই নারীদের কাজে নিতে দ্বিধায় থাকেন। অনেক প্রতিষ্ঠানে এখনো নারীবান্ধব কর্মপরিবেশ নেই।” তিনি আরও জানান, নারীর কাজের সুযোগ বাড়ানোর জন্য প্রয়োজন সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যদি আরও বেশি নারী কৃষি খাতে যুক্ত হন তবে শ্রম উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কর্মস্থলে লিঙ্গ বৈষম্যও কমে যাবে। সেবাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার ফলে ৮.১২ শতাংশ লাভের সম্ভাবনা সৃষ্টি হবে। বিশ্বব্যাংক বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার কম থাকার বিষয়টি তুলে ধরেছে।উদীয়মান ও উন্নয়নশীল দেশের মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার সবচেয়ে কম।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রান্সিসকা ওনসোর্গ বলেন, “নারীর কর্মসংস্থান বাড়াতে সরকারের, বেসরকারি খাতের, সমাজ এবং পরিবারের সকল পক্ষের উদ্যোগ প্রয়োজন।” এছাড়াও দেশে ডে-কেয়ারের সুবিধা না থাকায় নারীদের সন্তানের দেখাশোনা করতে করতেই কেটে যায় অনেক লম্বা সময়। এজন্য অনেকে ইচ্ছে থাকলেও নিশ্চিন্তে ঘরের বাইরে গিয়ে কোনো কাজে যুক্ত হতে পারেন না।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন