Death Note – ক্ষমতা ও ন্যায়ের সংঘর্ষে , জাপানি গ্রাফিক নভেল

২০০৩ সালে প্রথম প্রকাশিত হওয়া জাপানি গ্রাফিক নভেল Death Note একটি ক্রান্তিকালীন সাহিত্যকর্ম, যা কেবল বিনোদনের স্তরে থেমে নেই।Tsugumi Ohba (লেখক) ও Takeshi Obata (চিত্রশিল্পী) নির্মিত এই সাইক্রোলজিক্যাল থ্রিলারটি জাপানি মাঙ্গার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। এটি এমন এক কাহিনি যেখানে ন্যায়বিচার, নৈতিকতা, ক্ষমতা ও আত্ম-ঈশ্বরপনা সবই প্রশ্নবিদ্ধ হয়।

মূল চরিত্র Light Yagami, এক উচ্চমেধাসম্পন্ন কলেজ শিক্ষার্থী, হঠাৎ পায় মৃত্যু দেবতা Ryuk-এর ফেলে যাওয়া Death Note। খাতার নিয়ম সহজ, যে কারো নাম এই নোটবুকে লিখলে সে মারা যাবে। Light এই ক্ষমতাকে সমাজ শোধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, নিজেকে “Kira” ছদ্মনামে অপরাধীদের নির্মূল করতে শুরু করে। এই অবস্থান তাকে ন্যায়বিচার প্রতিষ্ঠার দেবতায় পরিণত করে, কিন্তু প্রশ্ন উঠে, ক্ষমতার এই ব্যবহার কি ন্যায়ের সংজ্ঞা পাল্টে দেয়, নাকি তা এক ধরণের নৈতিক সন্ত্রাসে রূপ নেয়?

এই কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে Light ও রহস্যময় গোয়েন্দা L-এর দ্বৈরথ। তাদের দ্বন্দ্ব একরকম Bentham-এর উপযোগবাদ (Utilitarianism) এবং Kant-এর কর্তব্যবাদ (Deontological Ethics)-এর মধ্যকার সংঘর্ষ।

Light বিশ্বাস করে, খারাপ মানুষ মেরে ফেললে সমাজ নিরাপদ হবে এটি উপযোগবাদী ধারণা। L যুক্তি দেয়, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে আইন লঙ্ঘন করলে তা নিজেরই অন্যায় হয়ে দাঁড়ায়—এটি কর্তব্যবাদী অবস্থান। এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে নৈতিক দ্বিধার ভিতর ফেলে একজন মানুষ যদি অপরাধী হয়, তাহলে কি তার মৃত্যু ন্যায্য?

Light ধীরে ধীরে নিজেকে “নতুন পৃথিবীর ঈশ্বর” হিসেবে কল্পনা করতে শুরু করে। তার বিচার নিজের নৈতিক কাঠামোতে চলে। এই অবস্থান জার্মান দার্শনিক Friedrich Nietzsche-এর Übermensch বা “উচ্চমানব” ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। Nietzsche-এর মতে, Übermensch প্রচলিত নৈতিকতার বাইরে নিজের নৈতিকতা নির্মাণ করে। কিন্তু Light-এর নিজস্ব নৈতিকতা শুদ্ধ না হয়ে, হয়ে ওঠে আত্মম্ভরিতায় ভরপুর। প্রশ্ন উঠে Übermensch কি কেবল ক্ষমতার প্রতীক নাকি নৈতিক জবাবদিহিতার প্রতিফলন?

Shinigami Ryuk, যিনি শুধুমাত্র ‘বোরিং’ জীবন থেকে মুক্তি পেতে মানুষের জগতে নোটবুক ফেলেন, নিজে কোনও পক্ষ নেন না। এই অবস্থান Albert Camus-এর অস্তিত্ববাদী দর্শনের সাথে তুলনাযোগ্য। Camus বলেছিলেন, “জীবন অর্থহীন; মানুষই অর্থ নির্মাণ করে।” Ryuk যেন ঈশ্বরের এক নির্লিপ্ত প্রতিরূপ, যিনি মানুষের নৈতিক লড়াইয়ে অবলোকনকারী মাত্র। এটি এমন প্রশ্ন তোলে, মানুষ যদি নিজেই ন্যায়ের সংজ্ঞা নির্মাণ করে, তাহলে ঈশ্বর কি শুধুই নীরব দর্শক?

একপর্যায়ে সমাজের অনেক অংশ Light-কেই ন্যায়ের প্রতীক হিসেবে মেনে নেয়। জনমত তাকে ‘Kira-sama’ নামে পূজা করতে শুরু করে। এটি একটি গুরুতর সমাজতাত্ত্বিক ইঙ্গিত বহন করে—মানুষ মাঝে মাঝে ন্যায়বিচারের নামে সন্ত্রাসকে বৈধতা দেয়। এটিকে তুলনা করা যায় রাজনৈতিক ইতিহাসে একনায়কতন্ত্রের উত্থানের সাথে—যেখানে গণমানস প্রথমে সমর্থন দেয়, পরে ভয় পায়।

Light-এর চরিত্র বিকাশে কয়েকটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান রয়েছে—Megalomania (অতিস্বকেন্দ্রিক ক্ষমতার আকাঙ্ক্ষা), Cognitive Dissonance (মনের দ্বন্দ্ব থেকে নৈতিকতা মোচন), Moral Disengagement (আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে খারাপ কাজকেও ভালো বলে মানা), এগুলো Bandura-এর “Moral Disengagement Theory”-এর সাথে মিলে যায়। Light নিজের কর্মকাণ্ডকে ন্যায় বলে মনে করতে থাকে কারণ সমাজ তা সমর্থন করছে।

যখন L পরাজিত হয়ে মারা যায়, তখন Death Note একটি সিদ্ধান্তের সামনে দাঁড়ায়—“ন্যায়বিচার কি চিরকালীন, না কি সে-ও হারিয়ে যেতে পারে?” L-এর মৃত্যু কাহিনিতে একটি নৈতিক শূন্যতা সৃষ্টি করে, যা পরে আবার নতুন চরিত্র Near-এর আবির্ভাবে কিছুটা পূরণ হয়। তবে L-এর মৃত্যুর মধ্য দিয়ে দর্শক বুঝতে পারে বুদ্ধি, সততা ও প্রক্রিয়াগত ন্যায়বিচার কখনও কখনও ‘ঈশ্বর-সুলভ’ ক্ষমতার কাছে হেরে যায়।

Death Note কেবল একটি থ্রিলার নয়; এটি একটি নৈতিক পরীক্ষাগার। এখানে প্রতিটি চরিত্র একটি দার্শনিক অবস্থান বহন করে। পাঠক যখন শেষ পৃষ্ঠায় পৌঁছে, তখন সে নিজের নৈতিক অবস্থান নিয়েই দ্বিধায় পড়ে।

“তুমি হলে কী করতে? Death Note পেলে কী তুমি Light-এর মতো বিচার করতে চাইতে, নাকি L-এর মতো প্রশ্ন করতে?” এই আত্মপ্রশ্নই Death Note-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটি আমাদের অন্ধকার ও আলোর মধ্যবর্তী ধূসর অঞ্চলগুলো নিয়ে ভাবতে বাধ্য করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন