রাজধানীর কয়েকটি ঘটনার উল্লেখ করে খবরটি বলছে – আসামি ধরতে অভিযানে যেতে ভয় পাচ্ছে পুলিশ। অপরাধী কোথায় জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়ার আগে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে তাদের।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বললেন – থানার কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। টহল ও তল্লাশি আগের মতো চলছে না। পুলিশ সদস্যরা থানার বাইরে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন।
জিডি-মামলার সংখ্যা আগের তুলনায় অনেক কম। চাঁদাবাজি, মাদকব্যবসা, ছিনতাই বিনা বাধায় চলছে।


