“… আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু বিপ্লব-পরবর্তী পৃথিবীর প্রতিটি দেশের… কী রকম অবস্থা হয়! আজকের সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, মিডেল ইস্টের দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন।… আরব বসন্ত একমাত্র তিউনিসিয়ায় সফল হয়েছে। কী অবস্থা হয়ে যে দেখেন। আমাদের স্বাধীনতাযুদ্ধের পর বাংলাদেশে কী অবস্থা হয়েছিল, চিন্তা করেন। সেটার তুলনায় আমরা এখনো খারাপ অবস্থাতে নেই, ভালোই আছি।
… আমাদের সঙ্গে শেখ হাসিনার শাসনামলের পার্থক্য হচ্ছে- আমাদের সরকারে থাকা কোনো মানুষ অসৎ না, আমাদের কোনো হীন পলিটিক্যাল এজেন্ডা নেই, আমরা নির্যাতন করি না।… শেখ হাসিনার আমলে সরকার, পুলিশ গায়েবি মামলা করত- এ সরকারের পক্ষ থেকে কোনো গায়েবি মামলা করা হয়নি। যেসব মামলা হয়েছে, সেগুলো সাধারণ মানুষ করেছে, সরকার করেনি।…একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি দেখে, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে আমরা দাঁড়িয়ে আছি দেখে, আমাদের যতটা সফল হওয়া উচিত ছিল, ততটা পারছি না।
… তা ছাড়া আমাদের এই কাজে তো কারো অভিজ্ঞতা ছিল না। তারপরও সবাই মিলে চেষ্টা করি। আমাদের ভুল থাকতে পারে, আমরা চেষ্টা করি। … আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। …আমি শুধু আপনাদের বলব, এ সময়ে বিশেষভাবে খারাপ হয়েছে, আবার ধরেন গত দুই মাসে এত খারাপ ছিল না। ইনশাআল্লাহ এক মাস পর পরিস্থিতি আবার ভালো হবে। এটা কার্বের মতো আছে। … পুলিশের একজন বড় কর্মকর্তা বলেছেন- ‘আমাদের পুলিশ কী করবে বুঝতে পারে না। পুলিশ দিয়ে বিক্ষুব্ধ জনতা ঠেকানো যায় না, যারা রাস্তাঘাট আটকে রাখে তাদের মারবে নাকি পরাজয় স্বীকার করে চলে আসবে বা কতটা মানবিক হবে বুঝতে পারে না।’
… এখন আমাদের সমস্যাটা হয় কী, আমরা যদি বলতে যাই পুলিশকে যে ঠিক আছে আগের মতো পিটাও। তখন বলল যে না, মেয়েদের কোনোভাবেই পেটানো যাবে না, ছাত্রদের পেটানো যাবে না, সাংবাদিকদের পেটানো যাবে না, হুজুরদের পেটানো যাবে না। -তাহলে পুলিশ তো জানেই না কীভাবে ডিল করবে। পুলিশকে বাংলাদেশের ইতিহাসে কখনো এ রকম একটা সময়ের মুখোমুখি হতে হয়নি। যেখানে সারাজীবন খালি পেটায়, সেখানে এখন বিক্ষুব্ধ মানুষের ভিড়, কারণ মানুষ অনেক বেশি স্বাধীন এখন। … প্রায়ই বলা হয় শেখ হাসিনাসহ স্বৈরাচারের দোসরদের, বিচার হচ্ছে না, বিচারে ঢিলেমি হচ্ছেজামায়াতে ইসলামীর নেতাদের জঘন্য বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। তাদের বিচারের ক্ষেত্রে এভারেজে আড়াই বছর লেগেছে।…আড়াই বছর লাগছে যে বিচার, সে বিচার আমি কেমনে ছয় মাসে করব?
এই বিচার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। জাতীয়ভাবে গ্রহণযোগ্য হতে হবে। আমাদের প্রসিকিউশন টিম আছে, ইনভেস্টিগেশন টিম আছে, আমি দায়িত্ব নেওয়ার পর সর্বাত্মক দ্রুততার সঙ্গে এই টিমগুলো গঠন করে দিয়েছি। … আনপ্রিসিডেন্টলি হাই হয়ে গেছে মানুষের এক্সপেক্টেশন, মানুষের প্রতিবাদ করার ভাষা, প্রতিবাদ করার সুযোগ, এত রকম বঞ্চনা, এত রকম টেনশন সমাজে। তারপর ডিপ্রেসড পুলিশ ফোর্স, বিচার বিভাগে সমস্যা আছে। আমাদের চেষ্টার তুলনায় কাজের ভলিউমটা অনেক বেশি, সে জন্য মনে হচ্ছে আমরা তেমন কাজ করছি না।
… শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন, মানুষ মারার জন্য।… আমরা মনে করি, যেই অপরাধ হয়েছে, তার সাক্ষ্য-প্রমাণ আছে। সম্পূর্ণ ন্যায়বিচার করার মাধ্যমেই হাসিনাসহ ফ্যাসিবাদের দোসরদের যথোপযুক্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। … আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি, সবগুলো রাজনৈতিক দলই সংস্কার চায়। সমস্যাটা কোন জায়গায়? কোনো রাজনৈতিক দল মনে করে, সংস্কার বাস্তবায়ন করে কি নির্বাচন? তাহলে তো নির্বাচন দেরি হয়ে যাবে! আবার কোনো রাজনৈতিক দল মনে করে, না, সংস্কার করেই নির্বাচন করা উচিত। না হলে নির্বাচনের পর যে দল জিতবে সে হয়তো সংস্কার করবে না। বিরোধটা এই জায়গায়। সবাই সংস্কায় চায়, কম আর বেশি।


