২৫ – ৭৫ বয়সী ১০৮ জনের অনু বিশ্লেষণে দেখা গেছে , ৮১% পরিবর্তন ৪৪ আর ৬০ বছরেই বেশি ঘটেছে ।
সাম্প্রতিক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে ৪৪ আর ৬০ বছরে মানুষের শরীরে বিপাক প্রক্রিয়া, সংযোগকারী টিস্যু, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কিডনির ক্ষমতায় বড় পরিবর্তন আসে। ফলে বলিরেখা ফুটে ওঠা, ওজন বাড়া এবং অসুস্থ হবার মত বার্ধক্যের লক্ষণগুলো দেখা দেয়। লাইফস্টাইল বদলে বার্ধক্যের প্রভাব শ্লথ করা যাবে। যেমন, এলকোহল, ক্যাফেইন আর চর্বিযুক্ত খাবার কমানো, ব্যায়াম করা, এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া, ত্বকের যত্ন নেয়া এসবের পরামর্শ দেয়া হয়েছে। তবে এই গবেষণায় অংশগ্রহণকারীরা সবাই ক্যালিফোর্নিয়ার অধিবাসী। গবেষণায় দীর্ঘমেয়াদি কোনো ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং ৭৫ এর বেশি বয়স্কদের অংশগ্রহণ ছিলো না।


