শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের তুলনায় রাশিয়ার সাথে কাজ করাকে ‘সহজ’ মনে করেন এবং পুতিন ‘যুদ্ধ শেষ করতে চান’। ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে ইউক্রেনের সাথে সম্পর্ক রাখা আমার জন্য কঠিন হয়ে পড়ছে। তাদের হাতে কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘শেষ চুক্তি হওয়ার ক্ষেত্রে, রাশিয়ার সাথে আলোচনা করা হয়ত সহজ হবে।’ পুতিন ইউক্রেনে মার্কিন গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সামরিক সহায়তা বন্ধের সুযোগ নিচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আসলে মনে করি, তিনি যা করছেন তা যে কেউ করত।’
ট্রাম্প আবারও জানিয়েছেন, তার পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। যদিও তার প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে গোপন চুক্তির সন্দেহ থেকে রাজনৈতিক কেলেঙ্কারি তৈরি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া, রাশিয়া, রাশিয়া গুজব সত্ত্বেও, আমি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। তিনি যুদ্ধ শেষ করতে চান। এবং আমি মনে করি, তিনি তার চেয়ে বেশি সদয় হবেন।’ ইউক্রেনে রাশিয়ার হামলা জোরদার করার প্রতিক্রিয়ায় নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, ‘রাশিয়া এবং ইউক্রেন, এখনই আলোচনার টেবিলে বসুন, দেরি হওয়ার আগে। ধন্যবাদ!!!!


