রমজানে দাম বাড়ে কেন ?

রোজা শুরুর প্রায় এক সপ্তাহ আগে থেকেই মোটা চাল, ভোজ্যতেল, ছোলা, খেজুর ও ডিমের দাম বেড়েছে। তবে চিনি, আলু, পেঁয়াজ, মুরগির মাংস ও ব্র্যান্ড আটার দাম একই আছে। প্রশ্ন হলো: প্রতিবছর রোজার সময় এই মূল্যবৃদ্ধি কি শুধুই চাহিদা বাড়ার কারণে, নাকি এর পেছনে অন্য উপাদান আছে? বিশেষজ্ঞদের মতে – বাজারে চাহিদা বৃদ্ধি যেমন দাম বাড়ায়, তেমনি সরবরাহ শৃঙ্খলে কারসাজি, কর্পোরেট আধিপত্য এবং দুর্বল সরকারি নজরদারি পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। বাংলাদেশের অর্থনীতি উচ্চ মুদ্রাস্ফীতি মোকাবিলা করছে এবং ২০২২ সাল থেকে স্থানীয় মুদ্রার মান ডলারের বিপরীতে ৩০ শতাংশেরও বেশি কমে গেছে। এর মানে আমদানি পণ্যের, যেমন ভোজ্যতেল, খরচ বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিন তেলের বাড়তি দাম।

কিন্তু পুরো গল্প এটাই নয়। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে অনেক ‘গোপন’ কারসাজিও রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন – চাহিদা বাড়লে, সরবরাহ শৃঙ্খলের ব্যবসায়ীদের অনেকেই মুনাফা বাড়ানোর জন্য পরিস্থিতির সুযোগ নেন। এবং সরকারি নজরদারি দুর্বল হওয়ায়, তাদের বাধা দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। এছাড়াও কর্পোরেট নিয়ন্ত্রণের বিষয়টিও রয়েছে। ঢাকার মৌলভীবাজারের পাইকার আবুল হাসেমের মতে, চিনির মতো ভোজ্যতেলের বাজারে মাত্র চার বা পাঁচটি বড় কোম্পানি আধিপত্য বিস্তার করে। যদি তারা বিভিন্ন কারণে আমদানি কমিয়ে দেয়, তাহলে সরবরাহের ঘাটতি তৈরি হয় এবং স্বয়ংক্রিয়ভাবেই দাম বেড়ে যায়।

“আমরা যে চাহিদার তথ্য ব্যবহার করছি তা পুরনো,” হাসেম দ্য ডেইলি স্টারকে বলেন। “আমাদের জনসংখ্যা বাড়লেও আমরা এখনও দশ বছর আগের সংখ্যার উপর নির্ভর করছি। প্রকৃত চাহিদা না জানলে, কীভাবে সঠিকভাবে সরবরাহ নিয়ন্ত্রণ করবো?” খুচরা বিক্রেতারাও একটি ভূমিকা পালন করেন। চাহিদা বেশি থাকলে, অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ী দাম বাড়িয়ে দেন, কখনো কখনো যুক্তিযুক্ত সীমার বাইরে। বাজার ও সরবরাহ শৃঙ্খল নিবিড় ও ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করার দায়িত্ব সরকার ঠিকমত পালন করে না-অনেকের অভিযোগ। সরকার অতীতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেড়অভিযান, সাময়িক মূল্য নির্ধারণ, এমনকি প্রয়োজনীয় পণ্য সরাসরি আমদানিও করেছেড়কিন্তু কিছুই দীর্ঘমেয়াদি সমাধান আনতে পারেনি।

বিশেষজ্ঞদের মতে, এগুলো সবই স্বল্পমেয়াদি সমাধান। মূল কারণগুলির সমাধান না করেড়কর্পোরেট আধিপত্য এবং চাহিদার সঠিক তথ্যের অভাবড়সরকার প্রায়ই দ্রুত পদক্ষেপ নেয় যা সামগ্রিক ব্যবস্থায় পরিবর্তন আনতে ব্যর্থ। খন্দকার গোলাম মোয়াজ্জেম একটি দীর্ঘমেয়াদি পদ্ধতির পরামর্শ দেন: একটি ডিজিটাল বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা, যা সরবরাহ ও চাহিদা বাস্তব সময়ে পর্যবেক্ষণ করবে। এভাবে, দাম নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সরকার হস্তক্ষেপ করতে পারবে। বড় কর্পোরেট গ্রুপ এবং সরকারের মধ্যে ‘গভীর সম্পর্ক’ রয়েছে, যা কঠোর নিয়ন্ত্রক পদক্ষেপ গ্রহণ কঠিন করে তোলে। “এগুলি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত হয়,” মোয়াজ্জেম বলেন।




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন