মানসিক স্বাস্থ্য সুস্থ জীবনযাপনের অন্যতম ভিত্তি। কর্মব্যস্ত জীবন, ব্যক্তিগত সংকট ও সামাজিক চাপে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মানসিক সুস্থতার অভাব উদ্বেগ, হতাশা এবং কর্মক্ষমতা হ্রাসের কারণ হতে পারে। তবে কিছু কার্যকরী অভ্যাস ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব। কর্মক্ষেত্রে মানসিক চাপ একটি সাধারণ সমস্যা। কাজের ভারসাম্য রক্ষা করতে না পারলে উদ্বেগ ও অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। সময় ব্যবস্থাপনা, পর্যাপ্ত বিশ্রাম, এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।
মানসিক স্বাস্থ্য রক্ষার উপায়গুলোর মধ্যে কিছু হচ্ছে
→ অতীতের ভুল বা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তা না করে সবসময় বর্তমানকে গুরুত্ব দিন।
→ নিয়মিত ধ্যান ও শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করুন, এটি মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে।
→ কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে পরিকল্পিত কাজের রুটিন অনুসরণ করুন।
→ নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক পরিবেশ ও সুস্থ সম্পর্ক গড়ে তুলুন।
→ ডিজিটাল ব্যবহারে সংযমতা আনুন, অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার কমিয়ে প্রকৃতির সান্নিধ্যে থাকুন।
মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রতিদিনের অভ্যাস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ মানসিকতা ধরে রাখতে সচেতন থাকা জরুরি।


