প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল জানিয়েছেন, ‘গুমের বিষয়ে একটা কমিশন গঠনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কেবিনেটে আলোচনা হয়েছে। প্রতিটি গুমের ঘটনারই তদন্ত হবে।’
কমিশন গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি অধ্যাদেশের খসড়া প্রণয়নের কাজ শুরু করেছে। হাইকোর্টের বিচারপতি মুর্যাদায় কাউকে প্রধান এবং গুম প্রতিরোধে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সদস্য করে এ কমিশন গঠিত হবে।
৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ।
সরকার শিগগিরই একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবে বলে তিনি জানান ।


