মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করতে চান, যাতে কিয়েভইলেক্ট্রনিক্স শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা ধাতু (rare earth metal) সরবরাহের নিশ্চয়তা দেবে এবং এর বিনিময়ে মার্কিন সহায়তা প্রদান করা হবে। ৩ জানুয়ারি হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা ইউক্রেনকে বলছি, তাদের কাছে বিরল ধাতু অত্যন্ত মূল্যবান। আমরা ইউক্রেনের সঙ্গে এমন একটি চুক্তি করতে চাই, যেখানে তারা আমাদের দেওয়া সহায়তা তাদের বিরল ধাতু এবং অন্যান্য সম্পদ দিয়ে নিরাপদ করবে।”
ট্রাম্প আরও বলেন, ইউক্রেন এতে রাজি এবং তিনি প্রায় “৩০০ বিলিয়ন ডলার মার্কিন সহায়তার” বিনিময়ে ইউক্রেনের কাছে থেকে “সমান প্রতিদান” চান। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ট্রাম্পের এই দাবির সমালোচনা করে সেটিকে “খুব স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক” বলে উল্লেখ করেছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, যুদ্ধের পর ইউক্রেনের পুনর্গঠনে এই সম্পদগুলো বেশি কার্যকর হবে। বিরল ধাতুর বিনিময়ে মার্কিন অস্ত্র সহায়তা চুক্তি হতে পারে ইউক্রেনের জন্য একমাত্র উপায়, যা যুদ্ধের সময় মার্কিন সমর্থন বজায় রাখবে।


