ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আগস্ট মাসের প্রথম ১৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৯৭ রোগী, মারা গেছেন অন্ততঃ ১৮ জন। বছরের অন্যান্য মাসের তুলনায় এ সংখ্যা বেশি।
রাজনৈতিক অস্থিরতার কারণে মশা নিধন কর্মসূচি বেশ কিছুদিন ধরে বন্ধ , স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও নিষ্ক্রিয়। এখনই ব্যবস্থা না নিলে সেপ্টেম্বর নাগাদ আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর – ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন – মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। রোগীদের মধ্যে প্রাণঘাতী শক সিনড্রোম গত বছর থেকে বাড়ছে।


