আফ্রিকা ও ইউরোপের পর এবার এশিয়ায় মাংকিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে । গতকাল পাকিস্তানে মধ্যপ্রাচ্যফেরত ৩ জনের দেহে মাংকিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে । চীন ইতিমধ্যে দেশে পণ্য এবং মানুষ প্রবেশে সতর্ক অবস্থান নিয়েছে । নতুন ধরন ‘ক্লেড ১বি’ দ্রুত ছড়িয়ে পড়ছে যার মৃত্যুহার এখন প্রথমদিকের ১০ শতাংশের চেয়ে বেশি । রোগের উপসর্গ ফ্লুর মতো । এতে বেদনাদায়ক ফুসকুড়ি , ত্বকের ক্ষত , লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হয় এবং তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে । শারীরিক সম্পর্ক , ত্বকের স্পর্শ , এমনকি খুব কাছে থেকে কথোপকথন বা শ্বাস – প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে থাকে এমপক্স । এটা একটা জুওনোটিক রোগ । প্রাণী এবং খাদ্যের মাধ্যমেও ছড়াতে পারে ।


