আওয়ামীলীগ পুনর্গঠন বিষয়ে মন্তব্য করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন শিক্ষার্থী আন্দোলনকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েন অল্প কিছুদিন আগে । ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে । জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয় এবং এম সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেখবেন।


