বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন; যেখানে ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ ‘প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা হয়েছে। দুই সেনাপ্রধানের ভিডিও টেলি কলের ছবি দিয়ে বুধবার ভারতীয় সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেয়া হয়। ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট খবরে বলেছে, বাংলাদেশের শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর এই প্রথম দুই সেনাপ্রধান নিজেদের মধ্যে কথা বললেন। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়ে কিছু বলতে চাননি সেনা কর্মকর্তারা।


