বিষ্ণই গ্যাং ভারত সরকারের হয়ে অপরাধে জড়িত : কানাডা পুলিশ

এ মাসে মুম্বাইয়ে বাবা সিদ্দিককে হত্যার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। কানাডায় হত্যা-সহিংসতার মতো সংঘবদ্ধ অপরাধে কুখ্যাত ভারতীয় অপরাধী চক্র লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্যরা জড়িত। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে গ্যাংটির সদস্যদের ব্যবহার করেন দেশটিতে নিযুক্ত ভারতীয় কূটনীতিকেরা। কানাডার রাজধানী অটোয়ার পুলিশ সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এসব ঘটনায় ভারতীয় ছয় কূটনীতিকের সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা। প্রমাণ পাওয়ার পর তারা ছয় কূটনীতিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। এজন্য তারা যে কূটনীতিক দায়মুক্তি পান, তা প্রত্যাহার করতে ভারত সরকারকে অনুরোধও জানিয়েছিল কানাডা।

কিন্ত নয়াদিল্লি এতে রাজি হয়নি। উল্টো অভিযোগ অস্বীকার করেছে। এরপরই ওই ছয় কূটনীতিককে বহিষ্কার করে কানাডা সরকার। এরপর ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনারসহ ছয় কূটনীতিককে বহিষ্কার করে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রাডো এক বিবৃতিতে বলেন, ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে পুলিশ যেসব অভিযোগ এনেছে, তার প্রমাণ রয়েছে। প্রসঙ্গত, এ মাসে মুম্বাইয়ে খুন হওয়া মুসলিম রাজনিতিক বাবা সিদ্দিককে হত্যায় নিজেদের দায় সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে বিষ্ণোই গ্যাং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন