দুর্গাপূজা উপলক্ষে বেঁধে দেওয়া সময়ের (১৭ দিন) মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ৪৮৩ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি হয়েছে, যা সরকারি অনুমোদনের পাঁচ ভাগের এক ভাগ মাত্র। দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ২ হাজার ৪২০ টন রপ্তানির অনুমতি দেয়।রপ্তানিকারকেরা বলছেন, দেশে ইলিশ-সংকট ও উচ্চ দাম এবং পশ্চিমবঙ্গে চাহিদা কম থাকার কারণে অনুমোদিত রপ্তানি কোটা পূরণ করা সম্ভব হয়নি। সরকারি-বেসরকারি পর্যায়ে পক্ষে-বিপক্ষে নানা মতামত ও প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার কারণেও রপ্তানিতে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ইলিশ না খাওয়ার জন্য পশ্চিমবঙ্গেও ব্যাপক প্রচার-প্রচারণা চলে।


