ফ্রান্সের ধর্মঘট সম্পর্কে যে তথ্যগুলো জানা প্রয়োজন

ফ্রান্সের বিভিন্ন ইউনিয়নগুলো দেশের প্রস্তাবিত ২০২৬ সালের বাজেট এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে।

একটি সরকারি সূত্র মতে, আজ প্রায় ৮ লাখ বিক্ষোভকারী রাস্তায় নামবেন বলে আশা করা হচ্ছে, যা ১০ সেপ্টেম্বরের Bloquons tout-এর চেয়ে চার গুণ বেশি।

ফ্রান্সজুড়ে ধর্মঘট

ইউনিয়নগুলোর আহ্বানে “সকল রেলকর্মী… ধর্মঘট কার্যক্রমে অংশ নেবেন” বলে প্রত্যাশা করা হচ্ছে, যার ফলে ফ্রান্সের গণপরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে প্রভাবিত হবে। এয়ার ফ্রান্সের কিছু কর্মীও ধর্মঘটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

তবে এয়ার-ট্র্যাফিক কন্ট্রোলাররা তাদের কর্মবিরতি স্থগিত করেছেন, তাই বিমান চলাচলে খুব বেশি প্রভাব পড়ার কথা নয়।

প্যারিস অঞ্চল

ইউনিয়ন FO RATP-এর মতে, বৃহস্পতিবার প্যারিসে প্রায় ৯০% মেট্রো কর্মী এবং ৮০% আরইএফ (RER) কর্মী ধর্মঘটে অংশ নেবেন বলে অনুমান করা হচ্ছে। এর ফলে শুধুমাত্র স্বয়ংক্রিয় মেট্রো লাইনগুলো স্বাভাবিকভাবে চলবে।

অন্যান্য লাইনে ট্রেন শুধুমাত্র “পিক আওয়ার” বা ব্যস্ত সময়ে পাওয়া যাবে এবং কিছু বাস রুট বাতিল করা হয়েছে। RATP (প্যারিস মেট্রো) তাদের ওয়েবসাইটে যাত্রীদের সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে।

পরিবহন বিভাগের মতে, বৃহস্পতিবার অর্ধেক আন্তঃনগর ট্রেন এবং প্রতি তিনটির মধ্যে একটি আঞ্চলিক ট্রেন (TER) চলবে। তবে ১০টির মধ্যে ৯টি হাই-স্পিড ট্রেন চালু থাকবে।

ইউনিয়ন FSU-SNUIPP-এর মতে, প্রাথমিক বিদ্যালয়ের এক-তৃতীয়াংশ শিক্ষক ধর্মঘটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তবে স্কুল বাস চলাচল স্বাভাবিক থাকবে।

১০টির মধ্যে ৯টি ফার্মেসি ধর্মঘটের কারণে বন্ধ থাকবে। কারণ, অনেকেই জেনেরিক ওষুধের ওপর ছাড়ের সীমা নির্ধারণের সমালোচনা করেছেন। এই পদক্ষেপ স্বাস্থ্যসেবার ব্যয় কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন