হেরাক্লিটাস : বিশ্বাস করতেন বাস্তবতা শুধুই অন্তহীন রূপান্তর , কেন ?

হেরাক্লিটাস (প্রায় ৫৩৫ – ৪৭৫ খ্রিষ্টপূর্ব) কখনোই জীবনের সান্ত্বনার ভ্রমে আগ্রহী ছিলেন না। তিনি সংঘাত, পরিবর্তন এবং বৈপরীত্য মিলিয়ে পৃথিবী যেমন, তেমনই দেখেছিলেন। যখন অন্য গ্রীক দার্শনিকরা চিরকালীন সত্যের খোঁজ করছিলেন, হেরাক্লিটাস তখন যুক্তি দিয়েছিলেন যে কিছুই একই রকম থাকে না, সব কিছুই নিজস্ব ঢেউয়ে প্রবাহিত হয়। তিনি বিশ্বাস করতেন পৃথিবী বা পানি নয়, আগুণই হল মহাবিশ্বের প্রকৃত সারাংশ। আগুণ ধ্বংস করে, পুনর্গঠন করে এবং পুনঃনবীকরণ করে। ঠিক তেমনি জীবনের স্থিতিশীলতার বিষয়ে নয়, পরিবর্তনের বিষয়ে কঠিন হতে হবে। তিনি একাকী ছিলেন, সমাজ থেকে পিছু হটেছিলেন, মানব জাতির অজ্ঞতায় বিরক্ত ছিলেন। পরে দার্শনিকরা তাঁর অপরিশোধিত, খোলামেলা বাস্তবতার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছিলেন, হেগেল তাঁকে ডায়ালেকটিক্সের জনক হিসেবে দেখেছিলেন। আজও তাঁর ধারণাগুলি প্রাসঙ্গিক। আমরা পরিবর্তনের মধ্যে বাস করি, তবুও প্রতিনিয়ত স্থায়িত্বের জন্যও কিছু না কিছু খোঁজ করি। কিন্তু কি তা ভুল?বিশ্বজুড়ে যেখানে প্রাচীন দার্শনিকরা স্থিতির সন্ধান করছিলেন, সেখানে হেরাক্লিটাস ছিলেন ব্যতিক্রম। যেসময়ে পিথাথাগোরাস মহাবিশ্বকে গাণিতিক আদেশে সাজানো দেখেছিলেন, সেসময়ে হেরাক্লিটাস দেখেছিলেন বৈপরীত্য, একটি সদা পরিবর্তনশীল মহাবিশ্ব! তারও শতাব্দী পরে, পরিবর্তনের চিরন্তন সংগ্রামকে সহজে গ্রহণ করার জন্য নিটশে হেরাক্লিটাসকে তার প্রিয় দার্শনিক বলে উল্লেখ করেছিলেন।

হেরাক্লিটাসের মতে, কিছুই স্থির নয়, না পৃথিবী, না তুমি, না সত্য নিজে। পরিবর্তন বাস্তবতার কোনো দুর্ঘটনা নয়, এটিই বাস্তবতা। “শুধুমাত্র পানি ভিন্ন বলেই তুমি একই নদীতে দুবার পা রাখো না। রাখতে চাও, কারণ তুমিই ভিন্ন!” এমনকি আমদের আত্মাও একটি ধারাবাহিক রূপান্তরের অবস্থায় থাকে।

কিন্তু যদি সবকিছু চলমান থাকে, তাহলে পৃথিবী কেন বিশৃঙ্খলায় পরিণত হয় না? হেরাক্লিটাস দাবি করেছিলেন সংঘর্ষই আসলে আদর্শের ভিত্তি। জীবন ও মৃত্যু, সৃষ্টি ও ধ্বংস, উত্থান ও পতনড়এই বিপরীত শক্তিগুলো আলাদা নয় বরং একই বাস্তবতার দুইটি দিক। একটি সংগ্রামহীন পৃথিবীর সন্ধান করা মানে অস্তিত্বের প্রকৃতিকে নিজেই ভুল বোঝা।

হেরাক্লিটাসের চিন্তাধারার কেন্দ্রে রয়েছে রূপান্তরের চূড়ান্ত প্রতীক আগুন। আগুন সংরক্ষণ করে না, এটি পোড়ায়, পুনরায় গঠন করে এবং নবীকরণ করে। তিনি দাবি করেছিলেন যে মহাবিশ্ব একটি চিরন্তন আগুন, যেখানে ধ্বংস কোনো সমাপ্তি নয়, বরং নতুন কিছু তৈরি হওয়ার একটি প্রক্রিয়া। পরিবর্তন ভালো খারাপ কিছুই না। এটি শুধু ঘটমান বাস্তবতা।

হেরাক্লিটাস বোঝাপড়া ছাড়াই জ্ঞান অর্জন করতে চেয়েছিল এমন মানুষদের শ্রদ্ধা করতেন না। তিনি হোমার, পিথাগোরাস, হেসিওড, জেনোফেনেসকে বিদ্রূপ করেছিলেন। তাদেরকে এমন মানুষ হিসেবে বিবেচনা করতেন যারা তথ্য সংগ্রহ করতো কিন্তু সত্যিকারের অন্তর্দৃষ্টি ছিল না। তার মতে বেশিরভাগ মানুষ মায়ায় বাঁচে, স্থিরতায় বিশ্বাস করে, অথচ স্বয়ং পৃথিবী তাদের পায়ের নিচে অবিরত ঘুরে চলেছে!

তিনি এমন একজন মানুষ যিনি সর্বত্র অন্ধত্ব এবং মূর্খতা দেখতেন। মানবিক অজ্ঞতার প্রতি অবজ্ঞা তাকে দার্শনিকের উপাধি এনে দেয়। সক্রেটিসের মতো, তিনি প্রায় এক শতাব্দী পরে সকলের আলোচনায় পরিণত হয়েছিলেন। হেরাক্লিটাস সমাজ থেকে সরে গিয়েছিলেন এবং মূর্খদের সঙ্গের চেয়ে একাকীত্বকে বেছে নিয়েছিলেন।

হেরাক্লিটাস একটি একক গ্রন্থ লিখেছিলেন, যা পৃথিবীতে তার দেখা বৈপরীত্য গুলো সুচিন্তিতভাবে প্রতিফলিত ছিল। কিন্তু এটি ইতিহাসের ভেতরে হারিয়ে গেছে। যা আজ আমাদের কাছে পৌঁছেছে তা হলো পরবর্তীকালের চিন্তাবিদদের তার সম্পর্কে লিখিত মন্তব্য।যেমন অ্যারিস্টটল একজন। তার ধারণাগুলি আমাদের কাছে আসে টুকরো টুকরো, প্রতিধ্বনি এবং তার সমালোচকদের মাধ্যমে।

তবে, তার প্রভাব কখনও ম্লান হয়নি। হেগেলের ডায়ালেকটিক্স থেকে নিটশে’র ইচ্ছাশক্তি পর্যন্ত, আধুনিক দর্শন এখনও তার দৃষ্টির পরিণতি নিয়ে সংগ্রাম করছে। যদি সবকিছু পরিবর্তনশীল হয়, তবে হয়তো সত্য এমন কিছু নয় যা আমরা খুঁজে পাই, বরং এটি হয়ত এমন কিছু যা আমাদের অবিরামভাবে পুনরায় আবিষ্কার করতে হবে।

কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি কোনোকিছুই স্থির না হয়, তাহলে আমরা এত ইল্যুশনের ভেতর কিভাবে বাঁচবো! আমরা কি পরিবর্তনকে স্বাগত জানাবো? নাকি সেই সমস্ত মায়া ধরে রাখার চেষ্টা করবো যেগুলো স্থায়ী নয়?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন