‘আমেরিকার সরকার ফেসবুকে সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে‘ – বারবার বড় রকমের সেন্সরশিপের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিযোগ করে মেটা’র সিইও মার্ক জাকারবার্গ।
আমেরিকান কংগ্রেসকে পাঠানো চিঠিতে জাকারবার্গ বলেছেন – ২০২১ এ বাইডেন প্রশাসন করোনা নিয়ে মানুষের বিভিন্ন পোস্ট মুছে ফেলতে মেটা’র উপর চাপ সৃষ্টি করত। সেন্সর করা হত আরও নানা বিষয়। রাজি না হলে তাঁরা বিরক্ত হতেন।
মিথ্যা তথ্যের অভিযোগে এক বছরে ফেসবুক লকডাউন, ভ্যাকসিন, মাস্ক পরা সংক্রান্ত ২ কোটি পোস্ট মুছে ফেলে।
আগামী নির্বাচনে ডেমোক্রেটদের বিপক্ষে বড় হাতিয়ার হিসাবে জাকারবার্গের চিঠিকে দেখছেন রিপাবলিকানরা। এই ঘটনা বাক স্বাধীনতার উপর আক্রমণ বলে সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।


