ট্রাম্প-জেলেনুস্কি বাদানুবাদের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা ব্যারবক জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া ভাষণে ব্যারবক বলেন-একটি নিষ্ঠুর সময় শুরু হয়েছে, যখন আমাদের আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আইনের শাসনের পক্ষে দাঁড়াতে হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টকে অবিলম্বে ইউক্রেনের জন্য আটকে থাকা ৩ বিলিয়ন ইউরো সাহায্য প্যাকেজ এবং ইউরোপীয় কাউন্সিলকে একটি বিস্তৃত আর্থিক ও সামরিক সহায়তা পরিকল্পনা অনুমোদন করার আহ্বান জানান।


